وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا

ওয়াল কামারি ইযা-তালা-হা-।উচ্চারণ

চাঁদের কসম যখন তা সূর্যের পেছনে পেছনে আসে। তাফহীমুল কুরআন

এবং চাদের, যখন তা সূর্যের পেছনে পেছনে আসে।মুফতী তাকী উসমানী

শপথ চন্দ্রের যখন ওটা সূর্যের পর আবির্ভুত হয়।মুজিবুর রহমান

শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,মাওলানা মুহিউদ্দিন খান

শপথ চন্দ্রের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয়, ইসলামিক ফাউন্ডেশন

কসম চাঁদের, যখন তা সূর্যের অনুগামী হয়।আল-বায়ান

শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে,তাইসিরুল

আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২. শপথ চাঁদের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয়(১),

(১) অর্থাৎ শপথ চন্দ্রের যখন তা সূর্যের অনুসরণ করে, সূর্যের পর আসে। এর অর্থ এই হতে পারে যে, যখন চন্দ্র সূর্যাস্তের পরপরেই উদিত হয়। মাসের মধ্যভাগে এরূপ হয়। তখন চন্দ্র প্রায় পরিপূর্ণ অবস্থায় থাকে। (কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

২। শপথ চন্দ্রের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয়। (1)

(1) অর্থাৎ, যখন সূর্যাস্তের পরে পরেই চন্দ্র উদয় হয়। যেমন, মাসের প্রথম পক্ষে হয়ে থাকে।