وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا

ওয়াল্লাইলি ইযা-ইয়াগশা-হা-।উচ্চারণ

রাতের কসম যখন তা (সূর্যকে) ঢেকে নেয়। তাফহীমুল কুরআন

এবং রাতের, যখন তা সূর্যকে আচ্ছাদিত করেমুফতী তাকী উসমানী

শপথ রাতের, যখন ওটা ওকে আচ্ছাদিত করে।মুজিবুর রহমান

শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,মাওলানা মুহিউদ্দিন খান

শপথ রজনীর, যখন সে একে আচ্ছাদিত করে, ইসলামিক ফাউন্ডেশন

কসম রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।আল-বায়ান

শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়,তাইসিরুল

আর রাতের কথা যখন সে তাকে আচ্ছাদিত করে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

রাতের আগমনে সূর্য লুকিয়ে যায়। সারা রাত তার আলো দেখা যায় না। এই অবস্থাকে এভাবে বর্ণনা করা হয়েছেঃ রাত সূর্যকে ঢেকে নেয়। কারণ সূর্যের দিগন্ত রেখার নীচে নেমে যাওয়াকেই রাত বলে। এর ফলে পৃথিবীর যে অংশে রাত নামে সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪. শপথ রাতের, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে(১),

(১) অর্থাৎ শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে। এর অর্থ, সূর্যের কিরণকে ঢেকে দেয়। এর আরেকটি অর্থ হতে পারে, আর তা হলো, শপথ রাত্রির, যখন তা পৃথিবীকে আচ্ছাদিত করে; ফলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। (কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

৪। শপথ রজনীর, যখন তা সূর্যকে আচ্ছাদিত করে। (1)

(1) অর্থাৎ, সূর্যকে আছন্ন করে ফেলে এবং চতুর্দিকে অন্ধকার ছেয়ে আসে।