ওয়ালা-ইয়াখা-ফু‘উকবা-হা-।উচ্চারণ
আর তিনি (তাঁর এই কাজের) খারাপ পরিণতির কোন ভয়ই করেন না। ১১ তাফহীমুল কুরআন
আর তিনি এর কোন মন্দ পরিণামের ভয় করেন না। মুফতী তাকী উসমানী
আর তিনি ওর পরিণামকে ভয় করলেন না।মুজিবুর রহমান
আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।মাওলানা মুহিউদ্দিন খান
এবং এটার পরিণাম সম্পর্কে তিনি ভয় করেন না।ইসলামিক ফাউন্ডেশন
আর তিনি এর পরিণামকে ভয় করেন না।আল-বায়ান
আর তিনি (তাঁর এ কাজের) কোন খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না।তাইসিরুল
আর তিনি এর পরিণামের জন্য ভয় করেন না।মাওলানা জহুরুল হক
১১
অর্থাৎ দুনিয়ার বাদশাহ ও শাসকদের মতো নন। তিনি কোন জাতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার সময় এর পরিণাম কি হবে, একথা ভাবতে বাধ্য হন না। তিনি সবার ওপর কর্তৃত্বশালী। সামূদ জাতির সাহায্যকারী এমন কোন শক্তি আছে যে তার প্রতিশোধ নিতে এগিয়ে আসবে, এ ভয় তাঁর নেই।
কোন সৈন্যদল যখন কোন এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়, তখন তাদের এই ভয়ও থাকে যে, কেউ এর প্রতিশোধ নিতে পারে। বলাবাহুল্য মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা যখন কোন মানবগোষ্ঠীকে ধ্বংস করেন, তখন তাঁর কোন রকম প্রতিশোধের ভয় থাকে না।
১৫. আর তিনি এর পরিণামকে ভয় করেন না।(১)
(১) অর্থাৎ তাদের প্রতি যে আযাব নাযিল করেছেন, আল্লাহ তা'আলা এর কোন পরিণামের ভয় করেন না। কেননা, তিনি সবার উপর কর্তৃত্বশালী, সর্ব-নিয়ন্ত্রণকারী ও একচ্ছত্র অধিপতি। তাঁর আধিপত্য, কর্তৃত্ব ও ক্ষমতার বাইরে কোন কিছুই হতে পারে না। তার হুকুম-নির্দেশ তাঁর সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞারই নিদর্শন। (সা'দী)
১৫। আর তিনি ওর পরিণামকে ভয় করেন না। (1)
(1) অর্থাৎ, আল্লাহ তাআলার সে ভয় নেই যে, তিনি তাদেরকে শাস্তি দিয়েছেন, ফলে কোন বৃহৎ শক্তি তার প্রতিশোধ নেবে। তিনি এ শাস্তির পরিণাম থেকে ভয়শূন্য। যেহেতু তাঁর অপেক্ষা বড় অথবা তাঁর সমতুল্য এমন কোন শক্তি নেই, যা তাঁর নিকট হতে প্রতিশোধ গ্রহণ করতে পারে।