ইযিম বা‘আছা আশক-হা-।উচ্চারণ
যখন সেই জাতির সবচেয়ে বড় হতভাগ্য লোকটি ক্ষেপে গেলো, তাফহীমুল কুরআন
যখন তাদের সর্বাপেক্ষা নিষ্ঠুর ব্যক্তি উঠে পড়ল,মুফতী তাকী উসমানী
সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল –মুজিবুর রহমান
যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।মাওলানা মুহিউদ্দিন খান
এদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠিল, ইসলামিক ফাউন্ডেশন
যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠল।আল-বায়ান
যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি মাথা চাড়া দিয়ে উঠল।তাইসিরুল
যখন তাদের সব চাইতে ইতর লোকটি উঠে দাঁড়িয়েছিল, --মাওলানা জহুরুল হক
১২. তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল,
১২। তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল। (1)
(1) যার নাম মুফাসসিরগণ ‘কুদ্দার বিন সালেফ’ বলেছেন। সে এমন দুষ্কর্ম করল যার কারণে সে হতভাগ্যদের সর্দার হয়ে গেল। সে ছিল সর্বাধিক বড় বদমাশ ও হতভাগা।