ওয়া তুহিব্বুনাল মা-লা হুব্বান জাম্মা-।উচ্চারণ
এবং এই ধন-সম্পদের প্রেমে তোমরা মারাত্মকভাবে বাঁধা পড়েছ। ১৪ তাফহীমুল কুরআন
এবং ধন-সম্পদকে সীমাতিরিক্ত ভালোবাস।মুফতী তাকী উসমানী
এবং তোমরা ধন-সম্পদকে অত্যধিক ভালবেসে থাক,মুজিবুর রহমান
এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।মাওলানা মুহিউদ্দিন খান
এবং তোমরা ধনসম্পদ অতিশয় ভালবাস; ইসলামিক ফাউন্ডেশন
আর তোমরা ধন-সম্পদকে অতিশয় ভালবাস।আল-বায়ান
আর তোমরা ধনসম্পদকে অতিরিক্ত ভালবাস।তাইসিরুল
আর তোমরা ধনসম্পত্তি ভালবাস গভীর ভালবাসায়।মাওলানা জহুরুল হক
১৪
অর্থাৎ বৈধ-অবৈধ ও হালাল-হারামের কোন পার্থক্যই তোমাদের কাছে নেই। যে কোন পদ্ধতিতে সম্পদ অর্জন করতে তোমরা মোটেই ইতস্তত করো না। যত বিপুল পরিমাণ ধন-সম্পদই তোমরা লাভ করো না কেন তোমাদের লোভের ক্ষুধা মেটে না।
২০. আর তোমরা ধন-সম্পদ খুবই ভালবাস(১);
(১) এখানে চতুর্থ মন্দ অভ্যাস বর্ণনা করা হয়েছে যে, তোমরা ধন-সম্পদকে অত্যাধিক ভালবাস। (ইবন কাসীর)
২০। এবং তোমরা ধন-সম্পদকে অত্যধিক ভালোবেসে থাক। (1)
(1) جَمّا অর্থ হল كَثِيرًا অর্থাৎ, অত্যধিক।