كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا

কাল্লাইযা-দুক্কাতিল আরদুদাক্কান দাক্ক-।উচ্চারণ

কখনই নয়, ১৫ পৃথিবীকে যখন চূর্ণবিচূর্ণ করে বালুকাময় করে দেয়া হবে তাফহীমুল কুরআন

কিছুতেই এরূপ সমীচীন নয়। যখন পৃথিবীকে পিষে চূর্ণ-বিচূর্ণ করে ফেলা হবে।মুফতী তাকী উসমানী

এটা সংগত নয়। পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে,মুজিবুর রহমান

এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবেমাওলানা মুহিউদ্দিন খান

এটা সংগত নয়। পৃথিবীকে যখন চূর্ণ-বিচূর্ণ করা হবে, ইসলামিক ফাউন্ডেশন

কখনো নয়, যখন যমীনকে চূর্ণ-বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে।আল-বায়ান

এটা মোটেই ঠিক নয়, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে বালি বানিয়ে দেয়া হবে,তাইসিরুল

কখনই না! যখন পৃথিবীটা ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৫

অর্থাৎ তোমাদের চিন্তা ভুল। তোমরা দুনিয়ায় যত দিন জীবন যাপন করবে, এসব কিছুই করতে থাকবে এবং এজন্য তোমাদের কোন জবাবদিহি করতে হবে না, একথা ঠিক নয়। যে শাস্তি ও পুরস্কারের বিষয়টি অস্বীকার করে তোমরা এই জীবন পদ্ধতি অবলম্বন করেছো সেটি কোন অসম্ভব ও কাল্পনিক ব্যাপার নয়। বরং সে বিষয়টি অবশ্যি সংঘটিত হবে। সামনের দিকে সেটি কখন সংঘটিত হবে সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২১. কখনো নয়।(১) যখন যমীনকে চূর্ণ-বিচূর্ণ করা হবে(২),

(১) অর্থাৎ তোমাদের কাজ এরকম হওয়া উচিত নয়। (ফাতহুল কাদীর)

(২) কাফেরদের মন্দ অভ্যাসসমূহ বৰ্ণনার পর আবার আখেরাতের আলোচনা করা হচ্ছে। বলা হচ্ছে যে, যখন ভূকম্পনের মত হয় সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে; তখন কার কি অবস্থা হবে একটু চিন্তা করা দরকার।

তাফসীরে আহসানুল বায়ান

২১। না এটা সঙ্গত নয়! (1) যখন পৃথিবীকে ভেঙ্গে পূর্ণ-বিচূর্ণ করা হবে।

(1) অথবা তোমাদের আমল এমন হওয়া উচিত নয় যেমন উল্লেখ হয়েছে। কেননা, এক সময় আসবে ‘‘যখন ------।’’