ওয়াল ফাজর।উচ্চারণ
ফজরের কসম, তাফহীমুল কুরআন
শপথ ফজর-কালের।মুফতী তাকী উসমানী
শপথ ঊষার,মুজিবুর রহমান
শপথ ফজরের,মাওলানা মুহিউদ্দিন খান
শপথ ঊষার, ইসলামিক ফাউন্ডেশন
কসম ভোরবেলার।আল-বায়ান
ঊষার শপথ,তাইসিরুল
ভাবো ভোরবেলার কথা,মাওলানা জহুরুল হক
ফজরের সময় এক নৈসঃর্গিক পরিবর্তন দেখা দেয়। পৃথিবীর প্রতিটি জিনিসই নতুনভাবে যাত্রা শুরু করে। তাই বিশেষভাবে এ সময়ের শপথ করা হয়েছে। কোন কোন মুফাসসিরের মতে এখানে ফজর বলতে বিশেষভাবে যুলহিজ্জার দশ তারিখের ফজর বোঝানো হয়েছে। আর যে দশ রাতের শপথ করা হয়েছে, তা হল যুলহিজ্জার প্রথম দশ রাত। এ রাতসমূহকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন। এর প্রত্যেক রাতেই ইবাদত-বন্দেগী করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়।
১. শপথ ফজরের(১),
(১) শপথের পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে ফজর অর্থাৎ সোবহে-সাদেকের সময়, যা ঊষা নামে খ্যাত। এখানে কোন ‘ফজর’ উদ্দেশ্য নেয়া হয়েছে এ ব্যাপারে কয়েকটি মত রয়েছে। এক. প্রত্যেক দিনের প্রভাতকাল উদ্দেশ্য। কারণ, প্রভাতকাল বিশ্বে এক মহাবিপ্লব আনয়ন করে এবং আল্লাহ্ তা'আলার অপার কুদরতের দিকে পথ প্রদর্শন করে। দুই. এখানে বিশেষ দিনের প্রভাতকাল বোঝানো হয়েছে। সে হিসেবে কারো কারো মতে এর দ্বারা মহররম মাসের প্রথম তারিখের প্রভাতকাল উদ্দেশ্য; কারণ এ দিনটি ইসলামী চন্দ্র বছরের সূচনা। কেউ কেউ এর অর্থ নিয়েছেন, যিলহজ্জ মাসের দশম তারিখের প্রভাতকাল। (ফাতহুল কাদীর)
১। শপথ ফজরের। (1)
(1) এর দ্বারা সাধারণ ফজর বোঝান হয়েছে। কোন নির্দিষ্ট দিনের ফজর উদ্দেশ্য নয়।