ছু ম্মা ইন্না ‘আলাইনা-হিছা-বাহুম।উচ্চারণ
তারপর এদের হিসেব নেয়া হবে আমারই দায়িত্ব। তাফহীমুল কুরআন
অতঃপর তাদের হিসাব গ্রহণ অবশ্যই আমার দায়িত্ব।মুফতী তাকী উসমানী
অতঃপর আমারই নিকট তাদের হিসাব-নিকাশ (গ্রহণের ভার)।মুজিবুর রহমান
অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর এদের হিসেব-নিকাশ আমারই কাজ।ইসলামিক ফাউন্ডেশন
তারপর নিশ্চয় তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।আল-বায়ান
অতঃপর তাদের হিসাব নেয়া তো আমারই কাজ।তাইসিরুল
অতঃপর আমাদের উপরেই তাদের হিসেব-নিকেশের ভার।মাওলানা জহুরুল হক
২৬. তারপর তাদের হিসেবা-নিকেশ আমাদেরই কাজ।
২৬। অতঃপর তাদের হিসাব গ্রহণের দায়িত্ব আমারই উপর। (1)
(1) প্রসিদ্ধি যে, এই সূরার জওয়াবে ‘আল্লাহুম্মা হা-সিবনা হিসা-বাঁই য়্যাসীরা’ দু’আ পড়া হয়। এই দু’আটি নবী (সাঃ) কর্তৃক পড়ার কথা প্রমাণ আছে, যা তিনি কোন কোন নামাযে পড়তেন। যেমন, সূরা ইনশিক্বাকে এটা পড়ার কথা উল্লেখ হয়েছে। কিন্তু এই সূরাটির (শেষ আয়াতের) জওয়াবে এই দু’আটি পড়ার কথা নবী (সাঃ) থেকে প্রমাণিত নয়।