يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي

ইয়াকূ লুইয়া-লাইতানী কাদ্দামতুলিহায়া-তী।উচ্চারণ

সেদিন মানুষ বুঝবে কিন্তু তার বুঝতে পারায় কী লাভ? ১৭ সে বলবে, হায়, যদি আমি নিজের জীবনের জন্য কিছু আগাম ব্যবস্থা করতাম! তাফহীমুল কুরআন

সে বলবে, হায়! আমি যদি আমার এই জীবনের জন্য কিছু অগ্রিম পাঠাতাম?মুফতী তাকী উসমানী

সে বলবেঃ হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম!মুজিবুর রহমান

সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!মাওলানা মুহিউদ্দিন খান

সে বলবে, ‘হায়! আমার এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম !’ ইসলামিক ফাউন্ডেশন

সে বলবে, ‘হায়! যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এ জীবনের জন্য’!আল-বায়ান

সে বলবে, ‘হায়! আমার (এখনকার) জীবনের জন্য যদি আমি (সৎকর্ম) আগে পাঠাতাম!তাইসিরুল

সে বলবে -- "হায় আমার আফসোস! আমি যদি আগবাড়াতাম আমার এই জীবনের জন্য!"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৭

মূলে বলা হয়েছে يَوْمَءِذٍيَّتَذَكَّرُ الانَسانُ وَاَنّى لَهُ الذّكْرى এর দু’টি অর্থ হতে পারে। এক, সেদিন মানুষ দুনিয়ায় যা কিছু করে এসেছে তা স্মরণ করবে এবং সেজন্য লজ্জিত হবে। কিন্তু তখন স্মরণ করায় এবং লজ্জিত হওয়ায় কোন লাভ হবে না। দুই, সেদিন মানুষ সচেতন হবে। সে উপদেশ গ্রহণ করবে। সে বুঝতে পারবে, নবীগণ তাকে যা কিছু বলেছিলেন তাই ছিল সঠিক এবং তাদের কথা না মেনে সে বোকামি করেছে। কিন্তু সে সময় সচেতেন হওয়ায়, উপদেশ গ্রহণ করায় এবং নিজের ভুল বুঝতে পারায় কী লাভ?

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৪. সে বলবে, হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম?

তাফসীরে আহসানুল বায়ান

২৪। সে বলবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম!’ (1)

(1) এই বলে আফসোস ও আক্ষেপ উক্ত লজ্জা ও লাঞ্ছনারই অংশবিশেষ। কিন্তু সেদিন তা কোন উপকারে আসবে না।