ওয়াইলুলিললমুতাফফিফীন।
ধিক্ প্রতারণাকারীদের জন্য --
আল্লাযীনা ইয়াকতা-লূ‘আলান্না-ছি ইয়াছতাওফূন।
যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরো মাপ চায়,
ওয়া ইযা-ক-লূহুম আও ওয়াঝানূহুম ইউখছিরূন।
আর যখন তাদের মেপে দেয় অথবা তাদের জন্য ওজন করে তখন কম করে।
আলা-ইয়াজু ননুউলাইকা আন্নাহুম মাব‘ঊছূন।
তারা কি ভাবে না যে তারাই তো -- তারা নিশ্চয়ই পুনরুত্থিত হবে --
লিয়াওমিন ‘আজীমি।
ভীষণ এক দিনে,
ইয়াওমা ইয়াকূমুন্না-ছূলিরব্বিল ‘আ-লামীন।
যেদিন মানুষরা দাঁড়াবে বিশ্বজগতের প্রভুর সামনে?
কাল্লাইন্না কিতা-বাল ফুজ্জা-রি লাফী ছিজ্জীন।
না, নিঃসন্দেহ দুষ্কৃতিকারীদের দলিল-দস্তাবেজ তো সিজ্জীনের ভেতরে রয়েছে ।
ওয়ামাআদর-কা মা-ছিজ্জীন।
আর কী তোমাকে বোঝাবে সিজ্জীন কি?
কিতা-বুমমারকুম।
স্পষ্টভাবে লিখিত নিবন্ধগ্রন্থ।
ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।
ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি --
আল্লাযীনা ইউকাযযিবূনা বিইয়াওমিদ্দীন।
যারা বিচারের দিনকে মিথ্যা ভেবেছে!
ওয়ামা-ইউকাযযিবুবিহীইল্লা-কুল্লুমু‘তাদিন আছীম।
আর কেউ একে অস্বীকার করে না কেবল প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠ ব্যতীত --
ইযা-তুতলা-‘আলাইহি আ-য়া-তুনা-ক-লা আছা-তীরুল আওওয়ালীন।
যে, যখন তার কাছে আমাদের বাণীসমূহ পাঠ করা হয় তখন বলে -- "আদ্যিকালের গালগল্প।"
কাল্লা-বাল র-না ‘আলা-কুলূবিহিম মা-ক-নূইয়াকছিবূন।
না, বরং তারা যা অর্জন করে চলেছিল তা তাদের হৃদয়ে মরচে ধরিয়েছে।
কাল্লাইন্নাহুম ‘আর রব্বিহিম ইয়াওমাইযিল লামাহজূবূন।
না, তারা নিঃসন্দেহ তাদের প্রভুর কাছ থেকে সেদিন অবশ্যই বঞ্চিত হবে।
ছু ম্মা ইন্নাহুম লাসা-লুল জাহীম।
তারপর তারা নিশ্চয় ভয়ংকর আগুনে প্রবেশ করবে।
ছু ম্মা ইউক-লূহা-যাল্লাযী কুনতুম বিহী তুকাযযিবূন।
তখন তাদের বলা হবে -- "এই তো তাই যা তোমরা মিথ্যা বলতে।"
কাল্লাইন্না কিতা-বাল আবর-রি লাফী ‘ইলিলইঈন।
না, নিঃসন্দেহ ধর্মপরায়ণদের কর্মবিবরণী তো ইল্লিয়ীনে রয়েছে।
ওয়ামাআদর-কা মা-‘ইলিলইয়ূন।
আর কেমন ক’রে তোমাকে বুঝানো যাবে ইল্লিয়ীন কি?
কিতা-বুমমারকূম
স্পষ্টভাবে লিখিত নিবন্ধগ্রন্থ, --
ইয়াশহাদুহুল মুকাররবূন।
নৈকট্যপ্রাপ্তরা তা দেখতে পাবে।
ইন্নাল আবর-র লাফী না‘ঈম।
নিঃসন্দেহ ধর্মপরায়ণরা তো থাকবে পরমানন্দে,
‘আলাল আরইকি ইয়ানজু রুন।
উঁচু আসনে চেয়ে থাকবে।
তা‘রিফুফী উজূহিহিম নাদরতান্না‘ঈম।
তাদের চেহারাতে তুমি পরিচয় পাবে পরমানন্দের দীপ্তি।
ইউছকাওনা মির রহীকিমমাখতূম।
তাদের পান করানো হবে বিশুদ্ধ পানীয় থেকে, যা মোহর-মারা;
খিতা-মুহূমিছকুওঁ ওয়া ফী যা-লিকা ফালইয়াতানা-ফাছিল মুতানা-ফিছূন।
তার মোহর হচ্ছে কস্তুরীর। আর এর জন্যেই তবে উচ্চাকাঙক্ষীরা আকাঙক্ষা করুক।
ওয়া মিঝা-জুহূমিন তাছনীম।
আর তার সংমিশ্রণ হবে তসনীম থেকে,
‘আইনাইঁ ইয়াশরবুবিহাল মুকাররবূন।
একটি প্রস্রবণ যা থেকে পান করে নৈকট্যপ্রাপ্তরা।
ইন্নাল্লাযীনা আজরমূক-নূমিনাল্লাযীনা আ-মানূইয়াদহাকূন।
যারা অপরাধ করত তারা অবশ্য উপহাস করতো তাদের যারা ঈমান এনেছে,
ওয়া ইযা-মাররূ বিহিম ইতাগা-মাঝূন।
আর যখন তারা তাদের পাশ দিয়ে যেতো তখন তারা পরস্পর চোখ ঠারতো;
ওয়া ইযানকালাবূ-ইলাআহলিহিমুনকালাবূফাকিহীন।
আর যখন তারা নিজেদের দলের কাছে ফিরে আসত তখন তারা ফিরতো উল্লাস করতে করতে।
ওয়া ইযা-রআওহুম ক-লূইন্না হাউলাই লাদাললূন।
আর যখন তারা তাদের দেখত তখন বলতো -- "নিশ্চয় এরাই তো পথভ্রষ্ট।"
ওয়ামাউরছিলূ‘আলাইহিম হা-ফিজীন।
কিন্ত তাদের তো এদের উপরে তত্ত্বাবধায়ক করে পাঠানো হয় নি।
ফালইয়াওমাল্লাযীনা আ-মানূমিনাল কুফফা-রি ইয়াদহাকূন।
কাজেই আজকের দিনে যারা ঈমান এনেছিল তারা অবিশ্বাসীদের প্রতি হাসাহাসি করবে,
‘আলাল আরইকি ইয়ানজু রূন।
উঁচু আসনে চেয়ে চেয়ে দেখবে।
হাল ছুওব্বিাল কুফফা-রু মা-ক-নূইয়াফ‘আলূন।
অবিশ্বাসীদের কি সেই প্রতিফলই দেওয়া হ’ল না যা তারা করত?