إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ

ইন্নাল্লাযীনা আজরমূক-নূমিনাল্লাযীনা আ-মানূইয়াদহাকূন।উচ্চারণ

অপরাধীরা দুনিয়াতে ঈমানদারদের বিদ্রূপ করতো। তাফহীমুল কুরআন

নিশ্চয়ই যারা অপরাধে লিপ্ত ছিল তারা মুমিনদের নিয়ে হাসত।মুফতী তাকী উসমানী

অপরাধীরা মু’মিনদেরকে উপহাস করত,মুজিবুর রহমান

যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।মাওলানা মুহিউদ্দিন খান

যারা অপরাধী তারা তো মু’মিনদেরকে উপহাস করত। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে নিয়ে হাসত।আল-বায়ান

পাপাচারী লোকেরা (দুনিয়ায়) মু’মিনদেরকে ঠাট্টা-বিদ্রুপ করত।তাইসিরুল

যারা অপরাধ করত তারা অবশ্য উপহাস করতো তাদের যারা ঈমান এনেছে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৯. নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে উপহাস করত(১),

(১) অর্থাৎ একথা ভাবতে ভাবতে ঘরের দিকে ফিরতো: আজ তো বড়ই মজা। ওমুক মুসলিমকে বিদ্রুপ করে, তাকে চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করে বড়ই মজা পাওয়া গেছে এবং সাধারণ মানুষের সামনে তাকে চরমভাবে অপদস্থ করা গেছে। মোটকথাঃ তারা মুমিনদের নিয়ে অপমানজনক কথা-বার্তা, আচার আচরণ, ইশারা-ইঙ্গিত করত আর মজা লাভ করত। (ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

২৯। নিশ্চয় যারা অপরাধী তারা মুমিনদেরকে নিয়ে উপহাস করত।(1)

(1) অর্থাৎ, পাপীরা তাদেরকে তুচ্ছ ভেবে তাদের সাথে ঠাট্টা-ব্যঙ্গ করত।