وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ

ওয়া ইযা-মাররূ বিহিম ইতাগা-মাঝূন।উচ্চারণ

তাদের কাছ দিয়ে যাবার সময় চোখ টিপে তাদের দিকে ইশারা করতো। তাফহীমুল কুরআন

যখন তাদের কাছ দিয়ে যেত, তখন একে অন্যকে চোখ টিপে ইশারা করত।মুফতী তাকী উসমানী

এবং তারা যখন মু’মিনদের নিকট দিয়ে যেত তখন চোখ চিপে কটাক্ষ করত।মুজিবুর রহমান

এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।মাওলানা মুহিউদ্দিন খান

এবং এরা যখন মু’মিনদের নিকট দিয়ে যেত তখন চোখ টিপিয়া ইশারা করত। ইসলামিক ফাউন্ডেশন

আর যখন তারা মুমিনদের পাশ দিয়ে যেত তখন তারা তাদেরকে নিয়ে চোখ টিপে বিদ্রূপ করত।আল-বায়ান

আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।তাইসিরুল

আর যখন তারা তাদের পাশ দিয়ে যেতো তখন তারা পরস্পর চোখ ঠারতো;মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩০. আর যখন তারা মুমিনদের কাছ দিয়ে যেত তখন তারা চোখ টিপে বিদ্রূপ করত।

তাফসীরে আহসানুল বায়ান

৩০। এবং তারা যখন মুমিনদের নিকট দিয়ে যেত, তখন চোখ টিপে ইশারা করত। (1)

(1) غمز শব্দের অর্থ হল চোখের পলক এবং ভ্রূ দ্বারা ইঙ্গিত করা। অর্থাৎ একে অপরকে নিজ পলক ও ভ্রূ দ্বারা ইঙ্গিত করে তাদেরকে অবজ্ঞা করত এবং তাদের দ্বীনের ব্যাপারে খোঁটা দিত।