أَلَا يَظُنُّ أُوْلَـٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ

আলা-ইয়াজু ননুউলাইকা আন্নাহুম মাব‘ঊছূন।উচ্চারণ

এরা কি চিন্তা করে না, একটি মহাদিবসে তাফহীমুল কুরআন

তারা কি চিন্তা করে না, তাদেরকে জীবিত করে ওঠানো হবে?মুফতী তাকী উসমানী

তারা কি চিন্তা করেনা যে, তারা পুনরুত্থিত হবে,মুজিবুর রহমান

তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।মাওলানা মুহিউদ্দিন খান

এরা কি চিন্তা করে না যে, এরা পুনরুত্থিত হবে ইসলামিক ফাউন্ডেশন

তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে,আল-বায়ান

তারা কি চিন্তা করে না যে (তাদের মৃত্যুর পর) তাদেরকে আবার উঠানো হবে,তাইসিরুল

তারা কি ভাবে না যে তারাই তো -- তারা নিশ্চয়ই পুনরুত্থিত হবে --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

কিয়ামতের দিনটিকে মহাদিবস হিসেবে উপস্থাপিত করে বলা হয়েছেঃ সেদিন আল্লাহর আদালতে সকল জিন ও মানুষের কাজের হিসেব নেয়া হবে একই সঙ্গে এবং আযাব ও সওয়াব দানের ব্যাপারে গুরুত্বপূর্ণ ফায়সালা করা হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪. তারা কি বিশ্বাস করে না যে, তারা পুনরুত্থিত হবে।

তাফসীরে আহসানুল বায়ান

৪। তারা কি চিন্তা করে না যে, তাদেরকে পুনরুত্থিত করা হবে।