ওয়া ইযা-ক-লূহুম আও ওয়াঝানূহুম ইউখছিরূন।উচ্চারণ
এবং তাদেরকে ওজন করে বা মেপে দেবার সময় কম করে দেয়। ২ তাফহীমুল কুরআন
আর যখন অন্যকে মেপে বা ওজন করে দেয় তখন কমিয়ে দেয়। মুফতী তাকী উসমানী
এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়।মুজিবুর রহমান
এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।মাওলানা মুহিউদ্দিন খান
এবং যখন তাদের জন্যে মাপিয়া বা ওজন করে দেয়, তখন কম দেয়। ইসলামিক ফাউন্ডেশন
আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়।আল-বায়ান
আর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন ক’রে দেয় তখন কম দেয়।তাইসিরুল
আর যখন তাদের মেপে দেয় অথবা তাদের জন্য ওজন করে তখন কম করে।মাওলানা জহুরুল হক
২
কুরআন মজীদের বিভিন্ন স্থানে ওজনে ও মাপে কম করার কঠোর নিন্দা এবং সঠিকভাবে ওজন ও পরিমাণ করার জন্য কড়া তাগিদ করা হয়েছে। সূরা আন’আমে বলা হয়েছেঃ “ইনসাফ সহকারে পুরো ওজন ও পরিমাপ করো। আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশীর জন্য দায়িত্বশীল করি না।” (১৫২ আয়াত) সূরা বনী ইসরাঈলে বলা হয়েছেঃ “মাপার সময় পুরো মাপবে এবং সঠিক পাল্লা দিয়ে ওজন করবে।” (৩৫ আয়াত) সূরা রহমানে তাগিদ করা হয়েছেঃ “ওজনে বাড়াবাড়ি করো না, ঠিকভাবে ইনসাফের সাথে ওজন করো এবং পাল্লায় কম করে দিয়ো না। (৮-৯আয়াত) শো’আইবের সম্প্রদায়ের ওপর এ অপরাধের কারণে আযাব নাযিল হয় যে, তাদের মধ্যে ওজনে ও মাপে কম দেবার রোগ সাধারণভাবে ছড়িয়ে পড়েছিল এবং হযরত শো’আইব (আ) --এর বারবার নসীহত করা সত্ত্বেও এ সম্প্রদায়টি এ অপরাধমূলক কাজটি থেকে বিরত থাকেনি।
এক শ্রেণীর লোক আছে, যারা অন্যের থেকে নিজের প্রাপ্য উসূল করার ব্যাপারে বড়ই তৎপর থাকে, একটুও সময় দেয় না এবং মাপেও কোন ছাড় দেয় না; পূর্ণমাত্রায় মেপে নেয়। কিন্তু অন্যের হক দেওয়ার বেলা গড়িমসি করে এবং মাপেও হেরফের করে। আয়াতসমূহে তাদেরকে সতর্কবাণী শোনানো হয়েছে। এ সতর্কবাণী কেবল মাপের সাথেই সম্পৃক্ত নয়;বরং যে কোনও হকই এর আওতাভুক্ত। মাপে হেরফের করাকে আরবীতে ‘তাতফীফ’ বলে এবং যারা এটা করে তাদেরকে বলে ‘মুতাফফিফীন’। এ জন্যই এ সূরার নাম সূরা তাতফীফ বা মুতাফফিফীন।
৩. আর যখন তাদেরকে মেপে দেয় তথবা ওজন করে দেয়, তখন কম দেয়।
৩। এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয়, তখন কম দেয়। (1)
(1) নেওয়া-দেওয়ার জন্য পৃথক পৃথক মাপার পাত্র রাখা এবং দাঁড়ি মেরে ওজনে কম করা হল বড় জঘন্য একটি চারিত্রিক ব্যাধি। যার পরিণাম দ্বীনে এবং আখেরাতে বরবাদী ছাড়া কিছু নয়। একটি হাদীসে বর্ণিত হয়েছে যে, যে জাতিই মাপ ও ওজনে কম দেবে, সে জাতিই দুর্ভিক্ষ, কঠিন খাদ্য-সংকট এবং শাসকগোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। (ইবনে মাজাহ ৫০১৯নং, সিলসিলাহ সহীহাহ ১০৬নং)