فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ

ফালইয়াওমাল্লাযীনা আ-মানূমিনাল কুফফা-রি ইয়াদহাকূন।উচ্চারণ

আজ ঈমানদাররা কাফেরদের ওপর হাসছে। তাফহীমুল কুরআন

তার পরিণাম এই যে, আজ মুমিনগণ কাফেরদেরকে নিয়ে হাসবে।মুফতী তাকী উসমানী

আজ তাই মু’মিনগণ উপহাস করছে কাফিরদেরকে –মুজিবুর রহমান

আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।মাওলানা মুহিউদ্দিন খান

আজ মু’মিনগণ উপহাস করতেছে কাফিরদেরকে, ইসলামিক ফাউন্ডেশন

অতএব আজ মুমিনরাই কাফিরদেরকে নিয়ে হাসবে।আল-বায়ান

আজ (জান্নাত হতে) মু’মিনরা কাফিরদের (পরিণতির) উপর হাসছে,তাইসিরুল

কাজেই আজকের দিনে যারা ঈমান এনেছিল তারা অবিশ্বাসীদের প্রতি হাসাহাসি করবে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৪. অতএব আজ মুমিনগণ উপহাস করবে কাফিরদেরকে,

তাফসীরে আহসানুল বায়ান

৩৪। আজ তাই মুমিনগণ উপহাস করবে কাফিরদেরকে নিয়ে। (1)

(1) অর্থাৎ, যেমন দুনিয়াতে কাফেররা মুসলিমদেরকে নিয়ে হাসি-মজাক ও ঠাট্টা-বিদ্রূপ করত, তেমনি কিয়ামতের দিন যখন তারা আল্লাহর কবলে এসে যাবে, তখন মু’মিনরা তাদেরকে নিয়ে হাসতে থাকবে। তাদের হাসি এই জন্য হবে যে, এরা নিজেরা ভ্রষ্ট হওয়ার সত্ত্বেও আমাদের ভ্রষ্ট বলত এবং উপহাস করত। এখন তারা বুঝে নিয়েছে যে, কারা ভ্রষ্ট ছিল? আর কারা উপহাসের পাত্র ছিল?