ওয়া মিঝা-জুহূমিন তাছনীম।উচ্চারণ
সে শরাবে তাসনীমের ১১ মিশ্রণ থাকবে। তাফহীমুল কুরআন
সে পানীয়ে ‘তাসনীম’-এর পানি মেশানো থাকবে। মুফতী তাকী উসমানী
ওর মিশ্রণ হবে তাসনীমের।মুজিবুর রহমান
তার মিশ্রণ হবে তসনীমের পানি।মাওলানা মুহিউদ্দিন খান
এর মিশ্রণ হবে তাস্নীমের, ইসলামিক ফাউন্ডেশন
আর তার মিশ্রণ হবে তাসনীম থেকে।আল-বায়ান
তাতে মেশানো থাকবে ‘তাসনীম,তাইসিরুল
আর তার সংমিশ্রণ হবে তসনীম থেকে,মাওলানা জহুরুল হক
১১
তাসনীম মানে উন্নত ও উঁচু। কোন ঝরণাকে তাসনীম বলার মানে হচ্ছে এই যে, তা উঁচু থেকে প্রবাহিত হয়ে নীচের দিকে আসে।
তাসনীম হল জান্নাতের একটি প্রস্রবণ। তার পানি যখন সেই শরাবে মেলানো হবে, তার স্বাদ অনেক বেড়ে যাবে।
২৭. আর তার মিশ্রণ হবে তাসনীমের(১),
(১) তাসনীম মানে উন্নত ও উঁচু। (ফাতহুল কাদীর) কোন কোন মুফাসসির বলেন, কোন ঝরণাকে তাসনীম বলার মানে হচ্ছে এই যে, তা উঁচু থেকে প্রবাহিত হয়ে নীচের দিকে আসে। (ফাতহুল কাদীর)
২৭। এর মিশ্রণ হবে তাসনীমের (পানির)। (1)
(1) ‘তাসনীম’ শব্দের অর্থ হল উচ্চতা। উটের কুঁজ তার শরীর থেকে উঁচু, তাই তাকে ‘সিনাম’ বলা হয়। কবর উঁচু করাকেও ‘তাসনীমুল ক্বুবূর’ বলা হয়। ভাবার্থ এটাই হল যে, উক্ত মদিরায় তাসনীম শারাবের মিশ্রণ থাকবে; যা জান্নাতের উঁচু এলাকার এক ঝরনা থেকে প্রবাহিত হবে। আর এটা জান্নাতের সবচেয়ে উত্তম ও উচ্চ পর্যায়ের বিশুদ্ধ শারাব হবে।