إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ

ইযাছ ছামাউন ফাতারত।

যখন আকাশ বিদীর্ণ হবে,

وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ

ওয়া ইযাল কাওয়া-কিবুন তাছারত।

আর যখন নক্ষত্রসব বিক্ষিপ্ত হবে,

وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ

ওয়া ইযাল বিহা-রু ফুজ্জিরত।

আর যখন সমুদ্রগুলো উচ্ছলিত হবে,

وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ

ওয়া ইযাল কুবূরু বু‘ছিরত।

আর যখন কবরগুলো উন্মোচিত হবে, --

عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ

‘আলিমাত নাফছুম মা-কাদ্দামাত ওয়া আখখারত।

তখন প্রত্যেকেই জানতে পারবে সে কী আগ-বাড়িয়েছে, আর কী সে পেছনে ফেলে রেখেছে।

يَـٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ

ইয়াআইয়ূহাল ইনছা-নুমা-গাররকা বিরব্বিকাল কারীম।

ওহে মানব! কিসে তোমাকে ভুলিয়েছে তোমার মহানুভব প্রভুসন্বন্ধে --

ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

আল্লাযী খালাকাকা ফাছাওওয়া-কা ফা‘আদালাক।

যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুঠাম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন, --

فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ

ফীআইয়ি সূরতিম মা- শাআ রক্কাবাক।

যে আকৃতিতে তিনি চেয়েছেন সেইভাবে তিনি তোমাকে গঠন করেছেন?

كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

কাল্লা-বাল তুকাযযিবূনা বিদ্দীন।

না, তোমরা বরং সদ্বিচারকেই মিথ্যারোপ করছ।

وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ

ওয়া ইন্না ‘আলাইকুম লাহা-ফিজীন।

অথচ তোমাদের উপরে নিশ্চয়ই তত্ত্বাবধায়ক রয়েছে, --

كِرَامٗا كَٰتِبِينَ

কির-মান ক-তিবীন।

সম্মানিত লিপিকারগণ,

يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ

ইয়া‘লামূনা মা-তাফ‘আলূন।

তারা জানে তোমরা যা-কিছু কর।

إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ

ইন্নাল আবর-র লাফী না‘ঈম।

ধার্মিকরা নিশ্চয় থাকবে আনন্দেরই মাঝে,

وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ

ওয়া ইন্নাল ফুজ্জা-র লাফী জাহীম।

আর পাপাচারীরা আলবৎ থাকবে ভয়ংকর আগুনে, --

يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ

ইয়াসলাওনাহা-ইয়াওমাদ্দীন।

তারা এতে প্রবেশ করবে বিচারের দিনে

وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ

ওয়ামা-হুম ‘আনহা-বিগাইবীন।

আর তারা এর থেকে গরহাজির থাকতে পারবে না।

وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ

ওয়ামাআদর-কা মা-ইয়াওমুদ্দীন।

আর কিসে তোমাকে বুঝতে দেবে কী সেই বিচারের দিন?

ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ

ছু ম্মা মাআদর-কা মা-ইয়াওমুদ্দীন।

পুনরায় কিসে তোমাকে বোঝানো যাবে বিচারের দিন কি?

يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ

ইয়াওমা লা-তামলিকুনাফছুল লিনাফছিন শাইআওঁ ওয়াল আমরু ইয়াওমাইযিল লিল্লা-হি।

এ সেইদিন যেদিন কোনো সত্ত্বা কোনো আ‌ত্মার জন্যে কোনো-কিছু করার সামর্থ্য রাখবে না। আর কর্তৃত্ব সেইদিন হবে আল্লাহ্‌রই।