ওয়া ইন্নাল ফুজ্জা-র লাফী জাহীম।উচ্চারণ
আর পাপীরা অবশ্যি যাবে জাহান্নামে। তাফহীমুল কুরআন
এবং পাপীষ্ঠগণ অবশ্যই জাহান্নামে থাকবে।মুফতী তাকী উসমানী
এবং দুস্কর্মকারীরা থাকবে জাহান্নামে;মুজিবুর রহমান
এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;মাওলানা মুহিউদ্দিন খান
এবং পাপাচারীরা তো থাকবে জাহান্নামে ; ইসলামিক ফাউন্ডেশন
আর নিশ্চয় অন্যায়কারীরা থাকবে প্রজ্জ্বলিত আগুনে।আল-বায়ান
আর পাপীরা থাকবে জাহান্নামে,তাইসিরুল
আর পাপাচারীরা আলবৎ থাকবে ভয়ংকর আগুনে, --মাওলানা জহুরুল হক
১৪. আর পাপাচারীরা তো থাকবে জাহান্নামে(১);
(১) পাপাচারীরা কি কঠিন শাস্তিতে থাকবে সেটা জানতেও আমাদেরকে পবিত্র কুরআনের অন্যত্র দেখতে হবে, সেখানে বলা হয়েছে, “কখনো না, পাপাচারীদের আমলনামা তো সিজ্জীনে আছে। সিজীন সম্পর্কে আপনি কী জানেন? ওটা চিহ্নিত ‘আমলনামা। সেদিন দুর্ভোগ হবে অস্বীকারকারীদের, যারা কর্মফল দিনকে অস্বীকার করে, শুধু প্ৰত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারী এটাকে অস্বীকার করে; তার কাছে আমাদের আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলে, “এটা পূর্ববর্তীদের উপকথা। কখনো নয়; বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে জঙ ধরিয়েছে। না, অবশ্যই সেদিন তারা তাদের প্রতিপালক হতে অন্তরিত থাকবে; তারপর তারা তো জাহান্নামে প্রবেশ করবে; তারপর বলা হবে, “এটাই তা যাকে তোমরা অস্বীকার করতে।” (সূরা আল-মুতাফফিফীন: ৭–১৭)
১৪। এবং পাপাচারীরা থাকবে (জাহীম) জাহান্নামে; (1)
(1) যেমন, অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ‘‘একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে।’’ (সূরা শূরা ৭ নং আয়াত)