ওয়ামা-হুম ‘আনহা-বিগাইবীন।উচ্চারণ
এবং সেখান থেকে কোনক্রমেই সরে পড়তে পারবে না। তাফহীমুল কুরআন
এবং তারা তা থেকে অন্তর্ধান করতে পারবে না।মুফতী তাকী উসমানী
তারা ওটা হতে অন্তর্হিত হতে পারবেনা।মুজিবুর রহমান
তারা সেখান থেকে পৃথক হবে না।মাওলানা মুহিউদ্দিন খান
এবং এরা তা হতে অন্তর্হিত হতে পারবে না। ইসলামিক ফাউন্ডেশন
আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না।আল-বায়ান
তারা সেখান থেকে কক্ষনো উধাও হয়ে যেতে পারবে না।তাইসিরুল
আর তারা এর থেকে গরহাজির থাকতে পারবে না।মাওলানা জহুরুল হক
১৬. আর তারা সেখান থেকে অন্তর্হিত হতে পারবে না।(১)
(১) জাহান্নামীরা কোন সময় জাহান্নাম থেকে পৃথক হবে না, অনুপস্থিত থাকতে পারবে না; মৃত্যুর মাধ্যমেও নয়, বের হওয়ার মাধ্যমেও নয়। সেখানে তাদের জন্যে চিরকালীন আযাবের নির্দেশ আছে। (মুয়াস্সার, সা’দী)
১৬। এবং তারা সেখান হতে অন্তর্হিত (বের) হতে পারবে না।(1)
(1) অর্থাৎ, কখনো তা থেকে পৃথক হবে না। বরং তারা তাতে চিরস্থায়ীভাবে থাকবে।