ওয়া ইযাল কুবূরু বু‘ছিরত।উচ্চারণ
এবং যখন কবরগুলো খুলে ফেলা হবে, ২ তাফহীমুল কুরআন
এবং যখন কবরসমূহ উৎপাটিত করা হবে।মুফতী তাকী উসমানী
এবং যখন কাবরসমূহ সমুত্থিত হবে;মুজিবুর রহমান
এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,মাওলানা মুহিউদ্দিন খান
এবং যখন কবর উন্মোচিত হবে, ইসলামিক ফাউন্ডেশন
আর যখন কবরগুলো উন্মোচিত হবে।আল-বায়ান
যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে,তাইসিরুল
আর যখন কবরগুলো উন্মোচিত হবে, --মাওলানা জহুরুল হক
২
প্রথম তিনটি আয়াতে কিয়ামতের প্রথম পর্বের উল্লেখ করা হয়েছে এবং এই আয়াতে দ্বিতীয় পর্বের কথা বলা হয়েছে। কবর খুলে ফেলার মানে হচ্ছে, মানুষকে আবার নতুন করে জীবিত করে উঠানো।
৪. আর যখন কবরসমূহ উন্মোচিত হবে(১),
(১) প্রথম তিনটি আয়াতে কিয়ামতের প্রথম পর্বের উল্লেখ করা হয়েছে এবং এই আয়াতে দ্বিতীয় পর্বের কথা বলা হয়েছে। কবর খুলে ফেলার মানে হচ্ছে, তা খুলে তা থেকে মানুষকে আবার নতুন করে জীবিত করে উঠানো। (কুরতুবী)
৪। এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে; (1)
(1) অর্থাৎ, কবর থেকে মৃতরা জীবন্ত হয়ে বাইরে বেরিয়ে আসবে। بُعثِرَت এর অর্থ হল, উৎপাটিত হবে অথবা তার মাটিকে উলট-পালট করে দেওয়া হবে।