ইযাছ ছামাউন ফাতারত।উচ্চারণ
যখন আকাশ ফেটে যাবে, তাফহীমুল কুরআন
যখন আকাশ ফেটে যাবেমুফতী তাকী উসমানী
আকাশ যখন বিদীর্ণ হবে,মুজিবুর রহমান
যখন আকাশ বিদীর্ণ হবে,মাওলানা মুহিউদ্দিন খান
আকাশ যখন বিদীর্ণ হবে, ইসলামিক ফাউন্ডেশন
যখন আসমান বিদীর্ণ হবে।আল-বায়ান
যখন আসমান ফেটে যাবে,তাইসিরুল
যখন আকাশ বিদীর্ণ হবে,মাওলানা জহুরুল হক
‘সে কি সামনে পাঠিয়েছে’ বলে সেই সব সৎকর্ম বোঝানো হয়েছে, যা দুনিয়ার জীবনে সম্পাদন করে আখেরাতের জন্য পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ তাকে আখেরাতের পুঁজি বানিয়েছে। আর ‘সে কি পেছনে রেখে গেছে’ বলে এমন সব সৎকর্ম বোঝানো হয়েছে, যা তার করে যাওয়া উচিত ছিল, কিন্তু তা না করেই মারা গেছে ও সেগুলো দুনিয়ায় রেখে গেছে।
১. যখন আসমান বিদীর্ণ হবে,
১। আকাশ যখন বিদীর্ণ হবে। (1)
(1) অর্থাৎ, আল্লাহর আদেশ এবং তাঁর ভয়ে (আসমান) ফেটে যাবে এবং ফিরিশতাগণ নিচে অবতরণ করবেন।