فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ

ফীআইয়ি সূরতিম মা- শাআ রক্কাবাক।উচ্চারণ

এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন। তাফহীমুল কুরআন

যেই আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন।মুফতী তাকী উসমানী

যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন।মুজিবুর রহমান

যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।মাওলানা মুহিউদ্দিন খান

যেই আকৃতিতে চাহিয়াছেন, তিনি তোমাকে গঠন করেছেন। ইসলামিক ফাউন্ডেশন

যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন।আল-বায়ান

তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।তাইসিরুল

যে আকৃতিতে তিনি চেয়েছেন সেইভাবে তিনি তোমাকে গঠন করেছেন?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ প্রথমে তো তোমার উচিত ছিল সেই পরম করুণাময় ও অনুগ্রহকারীর অনুগ্রহ লাভ করে তাঁর শোকরগুজারী করা এবং তাঁর সমস্ত হুকুম মেনে চলা। তাঁর নাফরমানী করতে গিয়ে তোমার লজ্জিত হওয়া উচিত ছিল। কিন্তু নিজের যাবতীয় যোগ্যতা ও কর্মক্ষমতাকে তুমি নিজের কৃতিত্ব মনে করার ধোঁকায় পড়ে গেছো। তোমাকে যিনি অস্তিত্বদান করেছেন তাঁর অনুগ্রহের স্বীকৃতি দেবার চিন্তা তোমার মনে একবারও উদয় হয় না। দ্বিতীয়ত, দুনিয়ায় তুমি যা ইচ্ছে করে ফেলতে পারো, এটা তোমার রবের অনুগ্রহ। তবে কখনো এমন হয়নি যে, যখনই তুমি কোন ভুল করেছো অমনি তিনি তোমাকে পক্ষাঘাতে আক্রান্ত করে বিকল করে দিয়েছেন। অথবা তোমার চোখ অন্ধ করে দিয়েছেন বা তোমাকে বজ্রপাতে হত্যা করেছেন। কিন্তু তাঁর এ অনুগ্রহ ও কোমলতাকে তুমি দুর্বলতা ভেবে বসেছো এবং তোমার আল্লাহর উলুহিয়াতে ইনসাফের নামগন্ধও নেই মনে করে নিজেকে প্রতারিত করেছো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮. যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন।(১)

(১) এখানে মানুষ সৃষ্টির প্রারম্ভিক পর্যায় প্রসঙ্গে বলা হয়েছে, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তদুপরি তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুবিন্যস্ত করেছেন। এরপর বলা হয়েছে যে, আল্লাহ্ তা'আলা সব মানুষকে, যাকে যেরূপে ইচ্ছা সে আকার-আকৃতিতে সৃষ্টি করতে পারেন। তিনি কোটি কোটি মানুষের আকার আকৃতি এমনভাবে গঠন করেছেন যে, পরস্পরের মধ্যে স্বাতন্ত্র্য ও পার্থক্য সুস্পষ্টভাবে ধরা পড়ে। আর তা আল্লাহ তা'আলার এক বড় নিদর্শন। (আদওয়াউল বায়ান)

তাফসীরে আহসানুল বায়ান

৮। যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন। (1)

(1) এর একটা অর্থ এই যে, আল্লাহ ভ্রূণকে যার মত ইচ্ছা তার রূপ ও আকারে সৃষ্টি করেন; তার চেহারা পিতা, মাতা, মামা অথবা চাচাদের মত করেন। দ্বিতীয় অর্থ হল যে, তিনি যার আকার ও আকৃতিতে চান, তার ছাঁচে ঢেলে দেন। এমনকি নিকৃষ্টরূপ জন্তুর আকৃতিতেও পয়দা করতে পারেন। কিন্তু তাঁর অনুগ্রহ, দয়া ও মেহেরবানী এই যে, তিনি তা করেন না; বরং তিনি সুন্দর অবয়ব দিয়ে মানুষকে সৃষ্টি করেন।