ছু ম্মা মাআদর-কা মা-ইয়াওমুদ্দীন।উচ্চারণ
হ্যাঁ, তোমরা কি জানো, ঐ কর্মফল দিনটি কি? তাফহীমুল কুরআন
আবারও, তুমি কি জান কর্মফল দিবস কী?মুফতী তাকী উসমানী
আবার বলিঃ কর্মফল দিন কি তা কি তুমি অবগত আছ?মুজিবুর রহমান
অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?মাওলানা মুহিউদ্দিন খান
আবার বলি, কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান ? ইসলামিক ফাউন্ডেশন
তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?আল-বায়ান
আবার বলি, তুমি কি জান কর্মফলের দিনটি কী ?তাইসিরুল
পুনরায় কিসে তোমাকে বোঝানো যাবে বিচারের দিন কি?মাওলানা জহুরুল হক
১৮. তারপর বলি, কিসে আপনাকে জানাবে প্রতিদান দিবস কী?
১৮। আবার বলি, কিসে তোমাকে জানাল বিচার দিবস কি? (1)
(1) একই বাক্যের পুনরাবৃত্তি হয়েছে, ঐ দিনের বিশালত্ব ও ভয়াবহতাকে স্পষ্ট করার জন্য।