إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

ইযা-তুতলা-‘আলাইহি আ-য়া-তুনা-ক-লা আছা-তীরুল আওওয়ালীন।উচ্চারণ

তাকে যখন আমার আয়াত শুনানো হয় সে বলে, এ তো আগের কালের গল্প। তাফহীমুল কুরআন

তার সামনে আমার আয়াত পড়া হলে সে বলে এসব তো অতীত লোকদের কিসসা-কাহিনী।মুফতী তাকী উসমানী

তার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলেঃ এটাতো পূরাকালীন কাহিনী।মুজিবুর রহমান

তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।মাওলানা মুহিউদ্দিন খান

এর নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলে, ‘এটা পূর্ববর্তীদের উপকথা।’ ইসলামিক ফাউন্ডেশন

যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, ‘পূর্ববর্তীদের রূপকথা।’আল-বায়ান

তার সামনে যখন আমার আয়াত পড়ে শোনানো হয়, তখন সে বলে, ‘এ তো প্রাচীন কালের লোকেদের কাহিনী’’।তাইসিরুল

যে, যখন তার কাছে আমাদের বাণীসমূহ পাঠ করা হয় তখন বলে -- "আদ্যিকালের গালগল্প।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ যেসব আয়াতে বিচার দিনের খবর দেয়া হয়েছে সেই সব আয়াত।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৩. যখন তার কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে, পূর্ববর্তীদের উপকথা।

তাফসীরে আহসানুল বায়ান

১৩। তার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলে, এটা তো পূর্বকালীন উপকথা! (1)

(1) অর্থাৎ, তাদের পাপকর্মে অবিচলতা ও সীমালংঘন এত বেশী বৃদ্ধি পেয়েছে যে, আল্লাহর আয়াত শুনে তার নিয়ে চিন্তা-ভাবনা করার পরিবর্তে তাকে ‘পূর্বযুগের উপকথা’ বলে থাকে।