هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ

হাল ছুওব্বিাল কুফফা-রু মা-ক-নূইয়াফ‘আলূন।উচ্চারণ

কাফেররা তাদের কৃতকর্মের “সওয়াব” পেয়ে গেলো তো? ১৫ তাফহীমুল কুরআন

যে, কাফেরগণ বাস্তবিকই তাদের কৃতকর্মের ফল পেয়ে গেছে।মুফতী তাকী উসমানী

কাফিরেরা তাদের কৃত কর্মের ফল পেলো তো?মুজিবুর রহমান

কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?মাওলানা মুহিউদ্দিন খান

কাফিররা এদের কৃতকর্মের ফল পেল তো ?ইসলামিক ফাউন্ডেশন

কাফিরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হল তো?আল-বায়ান

কাফিররা যা করত তার ‘সওয়াব’ পেল তো?তাইসিরুল

অবিশ্বাসীদের কি সেই প্রতিফলই দেওয়া হ’ল না যা তারা করত?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৫

এই বাক্যের মধ্যে একটি সূক্ষ্ম বিদ্রূপ লুকিয়ে আছে যেহেতু কাফেররা সওয়াবের কাজ মনে করে মুসলমানদেরকে বিরক্ত করতো ও কষ্ট দিতো। তাই বলা হয়েছে, আখেরাতে মু’মিনরা জান্নাতের আরামে বসে বসে জাহান্নামে কাফেরদের আগুনে জ্বলতে দেখবে। তাদের এ অবস্থা দেখে মু’মিনরা মনে মনে বলতে থাকবে ওদের কাজের কেমন চমৎকর সওয়াব ওরা পেয়ে গেলো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৬. কাফিররা তাদের কৃতকর্মের ফল পেল তো?

তাফসীরে আহসানুল বায়ান

৩৬। কাফিররা যা করত, তার ফল তারা পেল তো? (1)

(1) أثيب ثوِّب এর অর্থে ব্যবহার হয়েছে, তার মানেঃ প্রতিফল দেওয়া হল। অর্থাৎ, কাফেররা যা করত, তার প্রতিফল তাদেরকে দেওয়া হল তো?