إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ

ইযাছ ছামাউন শাক্কাত।উচ্চারণ

যখন আকাশ ফেটে যাবে তাফহীমুল কুরআন

যখন আকাশ ফেটে যাবে মুফতী তাকী উসমানী

যখন আকাশ বিদীর্ণ হবে,মুজিবুর রহমান

যখন আকাশ বিদীর্ণ হবে,মাওলানা মুহিউদ্দিন খান

যখন আকাশ বিদীর্ণ হবে, ইসলামিক ফাউন্ডেশন

যখন আসমান ফেটে যাবে।আল-বায়ান

যখন আসমান ফেটে যাবে,তাইসিরুল

যখন আকাশ খন্ডবিখন্ড হবে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

পূর্বের সূরাগুলোর মত এ সূরায়ও কিয়ামতের অবস্থা বর্ণিত হয়েছে। আরবীতে ফেটে যাওয়াকে ইনশিকাক (انشقاق যা থেকে انشقت ক্রিয়াটি উৎপন্ন হয়েছে) বলে। সে কারণেই এ সূরার নাম ইনশিকাক।

তাফসীরে জাকারিয়া

১. যখন আকাশ বিদীর্ণ হবে(১),

(১) আর সেটা হবে কিয়ামতের দিন। (ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

১। যখন আকাশ বিদীর্ণ হবে। (1)

(1) অর্থাৎ, যখন কিয়ামত সংঘটিত হবে।