سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى

ছাব্বিহিছমা রব্বিকাল আ‘লা-।

মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের, --

ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ

আল্লাযী খালাকা ফাছওওয়া-।

যিনি সৃষ্টি করেন, তারপর সুঠাম করেন,

وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ

ওয়াল্লাযী কাদ্দার ফাহাদা-।

আর যিনি সুসমঞ্জস করেন, তারপর পথ দেখিয়ে নেন,

وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ

ওয়াল্লাযীআখরজাল মার‘আ-।

আর যিনি তৃণলতা উদ্‌গত করেন,

فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ

ফাজা‘আলাহূগুছাআন আহওয়া-।

তারপর তাকে শুকিয়ে পাঁশুটে বানিয়ে ফেলেন।

سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ

ছানুকরিউকা ফালা-তানছা-।

আমরা যথাশীঘ্র তোমাকে পড়াবো, ফলে তুমি ভুলবে না, --

إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ

ইল্লা-মা-শাআল্লা-হু ইন্নাহূইয়া‘লামুল জাহর ওয়ামা-ইয়াখফা-।

শুধু যা-কিছু আল্লাহ্ ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য এবং যা গুপ্ত রয়েছে।

وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ

ওয়া নুইয়াছছিরুকা লিল ইউছর-।

আর আমরা তোমার জন্য সহজ করে দেব সহজকরনের জন্য।

فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ

ফাযাক্কির ইন নাফা‘আতিযযিকর-।

অতএব তুমি স্মরণ করিয়ে চলোচ নিশ্চয় স্মরণ করানোতে সুফল রয়েছে।

سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ

ছাইয়াযযাক্কারু মাইঁ ইয়াখশা-।

যে ভয় করে সে যথাসত্বর উপদেশ গ্রহণ করবে,

وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى

ওয়া ইয়াতাজান্নাবুহাল আশক-।

কিন্ত এটি এড়িয়ে চলবে নেহাত দুশ্চরিত্র, --

ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ

আল্লাযী ইয়াসলান্না-রল কুবর-।

যে বিরাট আগুনে ঢোকে পড়বে,

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ

ছু ম্মা লা-ইয়ামূতুফীহা-ওয়ালা-ইয়াহইয়া-।

তখন সে সেখানে মরবে না, আর বাঁচবেও না।

قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ

কাদ আফলাহা মান তাঝাক-।

সে-ই যথার্থ সফলকাম হবে যে নিজেকে পবিত্র করেছে,

وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ

ওয়া যাকারছমা রব্বিহী ফাসাল্লা-।

এবং তার প্রভুর নাম স্মরণ করে, আর নামায পড়ে।

بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا

বাল তু’ছিরূনাল হায়া-তাদ্দুনইয়া-।

না, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,

وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ

ওয়াল আ-খিরতুখাইরুওঁ ওয়া আবক-।

অথচ পরকালই বেশি ভাল ও দীর্ঘস্থায়ী।

إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ

ইন্না হা-যা-লাফিসসুহুফিল উলা-।

নিঃসন্দেহ এইসব আছে পূর্ববর্তী ধর্মগ্রন্থে --

صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ

সুহুফি ইবর-হীমা ওয়া মূছা।

ইব্রাহীম ও মূসার ধর্মগ্রন্থে।