বাল তু’ছিরূনাল হায়া-তাদ্দুনইয়া-।উচ্চারণ
কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। ১৬ তাফহীমুল কুরআন
কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাওমুফতী তাকী উসমানী
কিন্তু তোমরা পার্থিব জীবনকে পছন্দ করে থাক,মুজিবুর রহমান
বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,মাওলানা মুহিউদ্দিন খান
কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, ইসলামিক ফাউন্ডেশন
বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ।আল-বায়ান
কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও,তাইসিরুল
না, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,মাওলানা জহুরুল হক
১৬
অর্থাৎ দুনিয়া ও তার আরাম-আয়েশ এবং তার স্বার্থ ও আনন্দ স্বাদ লাভ করার জন্যই তোমাদের সমস্ত চিন্তা ও কর্মপ্রচেষ্টা উৎসর্গিত। তোমরা মনে করে থাকো, এখানে যা কিছু পাওয়া যায়, তাই নীট লাভ এবং এখানে যা থেকে বঞ্চিত হও তাই তোমাদের জন্য আসল ক্ষতি।
১৬. কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,
১৬। বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাক।