وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ

ওয়া নুইয়াছছিরুকা লিল ইউছর-।উচ্চারণ

আর আমি তোমাকে সহজ পথের সুযোগ সুবিধা দিচ্ছি। তাফহীমুল কুরআন

আমি তোমার জন্য সহজ শরীয়ত (-এর অনুসরণ) সোজা করে দেব। মুফতী তাকী উসমানী

আমি তোমার জন্য কল্যাণের পথকে সহজ করে দিব।মুজিবুর রহমান

আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।মাওলানা মুহিউদ্দিন খান

আমি তোমার জন্যে সুগম করে দিব সহজ পথ। ইসলামিক ফাউন্ডেশন

আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব।আল-বায়ান

আমি তোমার জন্য সহজপথ (অনুসরণ করা) আরো সহজ করে দেব।তাইসিরুল

আর আমরা তোমার জন্য সহজ করে দেব সহজকরনের জন্য।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরীয়ত দান করেছেন তা এমনিতেই সহজ। তার অনুসরণ আদৌ কষ্টসাধ্য নয়। তারপরও এ আয়াতে আশ্বস্ত করা হয়েছে যে, আমি তার অনুসরণ আপনার জন্য সহজ করে দেব। [আক্ষরিক অর্থ আমি সহজ বিষয়ের জন্য তোমাকে তাওফীক দেব, দিক-নির্দেশ করব ও সাহায্য করব। সহজ বিষয়টি কী, সে সম্পর্কে বিভিন্ন মত আছে। কেউ বলেন, ইসলামী শরীআত, কেউ বলেন জান্নাত, কেউ বলেন, ওহী মুখস্থকরণ। অথবা এর দ্বারা যাবতীয় কল্যাণকে বোঝানো হয়েছে। অর্থাৎ সকল সংকট ও অন্তরায়ের অবসান ঘটিয়ে সর্বপ্রকার কল্যাণ অর্জন ও লক্ষে উপনীত হওয়ার পথকে তোমার জন্য সুগম করে দেব। -অনুবাদক]

তাফসীরে জাকারিয়া

৮. আর আমরা আপনার জন্য সুগম করে দেব সহজ পথ।(১)

(১) অর্থাৎ আল্লাহ্ তা'আলা আপনার জন্য সহজ সরল শরীআত প্ৰদান করবেন। যাতে কোন বক্রতা থাকবে না। (ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

৮। আমি তোমার জন্য (কল্যাণের পথকে) সহজ করে দেব। (1)

(1) এ কথাটিও ব্যাপক। যেমন, আমি তোমার জন্য অহীকে সহজ করে দেব, যাতে তা মুখস্থ করা এবং তার উপর আমল করা সহজ হয়ে যায়। তোমাকে সেই পথ প্রদর্শন করব, যা হবে সরল। যে আমল জান্নাতে নিয়ে যাবে, আমি তোমার জন্য সেই আমল সহজ করে দেব। আমি তোমার জন্য ঐ সমস্ত কর্ম ও কথাকে সহজ করে দেব, যাতে মঙ্গল নিহিত আছে এবং আমি তোমার জন্য এমন শরীয়ত নির্ধারণ করব, যা সহজ, সরল এবং মধ্যপন্থী হবে; যার মধ্যে কোন প্রকার বক্রতা, কঠিনতা ও সংকীর্ণতা নেই।