ছাইয়াযযাক্কারু মাইঁ ইয়াখশা-।উচ্চারণ
যে ভয় করে সে উপদেশ গ্রহণ করে নেবে। ১১ তাফহীমুল কুরআন
যার অন্তরে আল্লাহর ভয় আছে সে উপদেশ গ্রহণ করবে।মুফতী তাকী উসমানী
যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে।মুজিবুর রহমান
যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,মাওলানা মুহিউদ্দিন খান
যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। ইসলামিক ফাউন্ডেশন
সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে ।আল-বায়ান
যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।তাইসিরুল
যে ভয় করে সে যথাসত্বর উপদেশ গ্রহণ করবে,মাওলানা জহুরুল হক
১১
অর্থাৎ যে ব্যক্তির মনে আল্লাহর ভয় এবং খারাপ পরিণতির আশঙ্কা থাকবে সেই ভাবতে থাকবে যে, সে ভুল পথে যাচ্ছে কি-না এবং সেই ব্যক্তিই হেদায়াত ও গোমরাহীর পার্থক্য এবং সাফল্য ও সৌভাগ্যের পথের দানকারীর উপদেশ মনোযোগ সহকারে শুনবে।
১০. যে ভয় করে সেই উপদেশ গ্ৰহণ করবে।(১)
(১) অর্থাৎ যে ব্যক্তির মনে আল্লাহর ভয় এবং তাঁর সাথে সাক্ষাত করতে হবে এমন ধারণা কাজ করে সে অবশ্যই আপনার উপদেশ মনোযোগ সহকারে শুনবে। (ইবন কাসীর)
১০। যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে। (1)
(1) অর্থাৎ, তোমার উপদেশ নিশ্চয় ঐ সমস্ত লোকেরা গ্রহণ করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আর তার মাধ্যমে তাদের মধ্যে আল্লাহ-ভীতি ও নিজেদের সংস্কার-প্রচেষ্টা বৃদ্ধি পাবে।