وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

ওয়াছ ছামাই ওয়াততা-রিক।

ভাবো আকাশের ও রাতের আগন্তুকের কথা!

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ

ওয়া মাআদর-কা মাত্তা-রিক।

আর কী তোমাকে বুঝতে দেবে কে সেই রাতের আগন্তুক?

ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ

আন্নাজমুছছা-কিব।

একটি অত্যুজ্জ্বল নক্ষত্র।

إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ

ইন কুল্লুনাফছিল লাম্মা-‘আলাইহা-হা-ফিজ।

প্রত্যেক সার পক্ষেই -- তার উপরে একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ

ফালইয়ানযুরিল ইনছা-নুমিম্মা খুলিক।

সুতরাং মানুষ ভেবে দেখুক কিসে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।

خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ

খুলিকা মিম্মাইন দা-ফিকি।

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে-স্খলিত পানি থেকে, --

يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ

ইয়াখরুজুমিম বাইনিসসুলবি ওয়াত্তারইব।

যা নির্গত হয় মেরুদন্ড ও বুকের পাঁজরের মধ্য হতে।

إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ

ইন্নাহূ‘আলা-রজ‘ইহী লাক-দির।

নিঃসন্দেহ তিনি তার প্রত্যাবর্তনে অবশ্যই ক্ষমতাবান।

يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ

ইয়াওমা তুবলাছ ছারইর।

সেইদিন লুকোনো সব-কিছুকে প্রকাশ করা হবে;

فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ

ফামা-লাহূমিন কুওওয়াতিওঁ ওয়ালা-না-সির।

তখন তার থাকবে না কোনো ক্ষমতা ও না কোনো সাহায্যকারী।

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ

ওয়াছ ছামাই যা-তির রজ‘ই।

ভাবো বর্ষণোন্নুখ আকাশের কথা,

وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ

ওয়াল আরদিযা-তিসসাদ‘ই।

আর পৃথিবীর কথা যা বিদীর্ণ হয়।

إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ

ইন্নাহূলাকাওলুন ফাসল।

নিঃসন্দেহ এটি সুমীমাংসাকারী বক্তব্য,

وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ

ওয়ামা-হুওয়া বিল হাঝলি।

আর এটি কোনো তামাশার জিনিস নয়।

إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا

ইন্নাহুম ইয়াকীদূনা কাইদাওঁ।

নিঃসন্দেহ তারা চাল চালছে,

وَأَكِيدُ كَيۡدٗا

ওয়া আকীদুকাইদা-।

আর আমিও পরিকল্পনা উদ্ভাবন করছি।

فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا

ফামাহহিলিল ক-ফিরীনা আমহিলহুম রুওয়াইদা-।

অতএব তুমি অবিশ্বাসীদের অবকাশ দাও, তাদের অবকাশ দাও কিছুটা সময়।