وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ

ওয়ামা-হুওয়া বিল হাঝলি।উচ্চারণ

হাসি-ঠাট্টা নয়। তাফহীমুল কুরআন

এবং এটা কোন পরিহাস নয়।মুফতী তাকী উসমানী

এবং এটা নিরর্থক নয়।মুজিবুর রহমান

এবং এটা উপহাস নয়।মাওলানা মুহিউদ্দিন খান

এবং এটা নিরর্থক নয়। ইসলামিক ফাউন্ডেশন

আর তা অনর্থক নয়।আল-বায়ান

এবং তা কোন হাসি-ঠাট্টামূলক কথা নয়।তাইসিরুল

আর এটি কোনো তামাশার জিনিস নয়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ এবং তার ফলে মাটি চিরে উদ্ভিদের অংকুর গজিয়ে ওঠা কোন হাসি-ঠাট্টার ব্যাপার নয় বরং একটি গুরুত্বপূর্ণ ও নিরেট সত্য, ঠিক তেমনি কুরআন মানুষকে আবার তার আল্লাহর দিকে ফিরে যেতে হবে এই মর্মে যে বিষয়টির খবর দিচ্ছে, সেটিও কোন হাসি-ঠাট্টার ব্যাপার নয়। বরং সেটি একটি চূড়ান্ত ও মীমাংসাকারী কথা, একটি গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় নিরেট সত্য। সেটি পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়েই ক্ষান্ত হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৪. এবং এটা নিরর্থক নয়।(১)

(১) আসমান ও যমীনের শপথ করে যে কথাটি বলা সেটা হচ্ছে, কুরআনের সত্যতা প্রমাণ করা। (ফাতহুল কাদীর) বলা হয়েছে, এ কুরআন হক ও সত্য বাণী। (ইবন কাসীর) অথবা বলা হয়েছে, কুরআন সত্য ও মিথ্যার ফয়সালাকারী। (ফাতহুল কাদীর) এ কুরআন হাসি-তামাশার জন্য আসে নি। এটা বাস্তব সত্য। (ফাতহুল কাদীর) যা কিছু এতে বিবৃত হয়েছে তা বাস্তব সত্য, যা অবশ্যই সংঘটিত হবে। সুতরাং কুরআন হক আর তার শিক্ষাও হক।

তাফসীরে আহসানুল বায়ান

১৪। এবং এটা প্রহসন নয়। (1)

(1) অর্থাৎ, খেল-তামাশা এবং হাসি-ঠাট্টার বস্তু নয়। هَزل শব্দটি جِدّ শব্দের বিপরীতার্থক শব্দ। অর্থাৎ এটি একটি স্পষ্ট সার্থক উদ্দেশ্য বহনকারী কিতাব। খেল-তামাশার মত নিরর্থক প্রহসনমূলক কোন কিতাব নয়।