ইন্নাহুম ইয়াকীদূনা কাইদাওঁ।উচ্চারণ
এরা কিছু চক্রান্ত করছে ৮ তাফহীমুল কুরআন
নিশ্চয়ই তারা (অর্থাৎ কাফেরগণ) চাল চালছেমুফতী তাকী উসমানী
তারা ভীষণ ষড়যন্ত্র করে,মুজিবুর রহমান
তারা ভীষণ চক্রান্ত করে,মাওলানা মুহিউদ্দিন খান
এরা ভীষণ ষড়যন্ত্র করে, ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে।আল-বায়ান
এবং তারা (সত্যের বিরুদ্ধে) ষড়যন্ত্র করছে,তাইসিরুল
নিঃসন্দেহ তারা চাল চালছে,মাওলানা জহুরুল হক
৮
অর্থাৎ কাফেররা কুরআনের দাওয়াতকে ব্যর্থ করার জন্য নানা ধরণের অপকৌশলের আশ্রয় নিচ্ছে। তারা ফুঁক দিয়ে এ প্রদীপটি নিভিয়ে দিতে চাচ্ছে। মানুষের মনে সব রকমের সন্দেহের জাল বুনে দিচ্ছে। একের পর এক মিথ্যা দোষারোপ করে যাচ্ছে কুরআনের দাওয়াত পেশকারী নবীর বিরুদ্ধে। এভাবে দুনিয়ায় যাতে তাঁর কথা বিস্তার লাভ করতে না পারে এবং তিনি যে কুফরী ও জাহেলিয়াতের আঁধার দূর করতে চান তা যাতে চারদিক আচ্ছন্ন করে রাখে সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
১৫. তারা ভীষণ ষড়যন্ত্র করে(১),
(১) অর্থাৎ কাফেররা কুরআনের দা'ওয়াতকে ব্যৰ্থ করার জন্য নানা ধরণের অপকৌশলের আশ্রয় নিচ্ছে। কুরআনের পথ থেকে মানুষদেরকে দূরে রাখতে চাচ্ছে। কুরআনের আহবানের বিপরীতে চলার জন্য ষড়যন্ত্র করছে। (ইবন কাসীর) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক দ্বীন নিয়ে এসেছেন তারা তা ব্যৰ্থ করে দিতে ষড়যন্ত্র করছে। (ফাতহুল কাদীর)
১৫। নিশ্চয় তারা ভীষণ চক্রান্ত করে। (1)
(1) অর্থাৎ, নবী (সাঃ) যে সত্য দ্বীন নিয়ে এসেছেন তা ব্যর্থ করার জন্য তারা ষড়যন্ত্র করে অথবা নবী (সাঃ)-কে ধোকা এবং প্রতারণা দেয়। আর তাঁর মুখোমুখি এমন কথাবার্তা বলে, যা তাদের অন্তরের বিপরীত।