ওয়া আকীদুকাইদা-।উচ্চারণ
এবং আমিও একটি কৌশল করছি। ৯ তাফহীমুল কুরআন
এবং আমিও চাল চালছি।মুফতী তাকী উসমানী
আর আমিও ভীষণ কৌশল করি।মুজিবুর রহমান
আর আমিও কৌশল করি।মাওলানা মুহিউদ্দিন খান
এবং আমিও ভীষণ কৌশল করি। ইসলামিক ফাউন্ডেশন
আর আমিও ভীষণ কৌশল করছি।আল-বায়ান
আর আমিও (তাদের অন্যায় ধ্বংসাত্মক ষড়যন্ত্র ভন্ডুল করার) কৌশল করছি।তাইসিরুল
আর আমিও পরিকল্পনা উদ্ভাবন করছি।মাওলানা জহুরুল হক
৯
অর্থাৎ এদের কোন অপকৌশল লাভে কামিয়াব না হয় এবং অবশেষে এরা ব্যর্থ হয়ে যায় আর এই সঙ্গে যে আলোর শিখাটিকে নিভিয়ে দেবার জন্য এরা সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটি যাতে চারদিকে ছড়িয়ে পড়ে, সেজন্য আমি ব্যবস্থা অবলম্বন করছি।
১৬. এবং আমিও ভীষণ কৌশল করি।(১)
(১) অর্থাৎ এদের কোন অপকৌশল লাভে কামিয়াব না হয় এবং অবশেষে এরা ব্যর্থ হয়ে যায় সে জন্য আমিও কৌশল করছি। আমি তাদেরকে এমনভাবে ছাড় দিচ্ছি যে তারা বুঝতেই পারছে না। (ফাতহুল কাদীর)
১৬। এবং আমিও ভীষণ কৌশল করি। (1)
(1) অর্থাৎ, আমি তাদের চালাকি এবং চক্রান্ত সম্বন্ধে উদাসীন নই। আমিও তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি কিংবা তাদের চক্রান্তকে প্রতিহত করি। كَيد গোপনে কৌশল অবলম্বন করাকে বলা হয়। এই কৌশল মন্দ উদ্দেশ্য হলে তা মন্দ চক্রান্ত এবং ভাল উদ্দেশ্যে হলে তা নিন্দনীয় কৌশল নয়।