فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا

ফামাহহিলিল ক-ফিরীনা আমহিলহুম রুওয়াইদা-।উচ্চারণ

কাজেই ছেড়ে দাও, হে নবী! এ কাফেরদেরকে সামান্য কিছুক্ষণের জন্য এদের অবস্থার ওপর ছেড়ে দাও। ১০ তাফহীমুল কুরআন

সুতরাং হে রাসূল! তুমি কাফেরদেরকে অবকাশ দাও। তাদেরকে কিছু কালের জন্য আপন অবস্থায় ছেড়ে দাও। মুফতী তাকী উসমানী

অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।মুজিবুর রহমান

অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।মাওলানা মুহিউদ্দিন খান

অতএব কাফিরদেরকে অবকাশ দাও; এদেরকে অবকাশ দাও কিছু কালের জন্যে।ইসলামিক ফাউন্ডেশন

অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।আল-বায়ান

কাজেই (এই ষড়যন্ত্রকারী) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও।তাইসিরুল

অতএব তুমি অবিশ্বাসীদের অবকাশ দাও, তাদের অবকাশ দাও কিছুটা সময়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১০

অর্থাৎ এদেরকে ছেড়ে দাও কিছুক্ষণের জন্য। এরা যা কিছু করতে চায় তা করে দেখুক। বেশী সময় যাবে না, এর ফলাফল এদের সামনে এসে যাবে। তখন আমি যে ব্যবস্থা অবলম্বন করেছিলাম তার মোকাবিলায় এদের অপকৌশল কতটুকু সাফল্যের মুখ দেখেছে তা এরা বুঝতে পারবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ এখনও পর্যন্ত কাফেরদেরকে শাস্তি দেওয়ার সময় আসেনি। কাজেই এখন তাদের আপন অবস্থায় ছেড়ে দাও। সময় হলে আল্লাহ তাআলা নিজেই তাদেরকে কঠিনভাবে ধরবেন। তখন তারা পালানোর পথ পাবে না।

তাফসীরে জাকারিয়া

১৭. অতএব কাফিরদেরকে অবকাশ দিন; তাদেরকে অবকাশ দিন কিছু কালের জন্য।(১)

(১) অর্থাৎ এদেরকে ছেড়ে দিন, তাদের ধ্বংসের ব্যাপারে তাড়াতাড়ি করবেন না। (ইবন কাসীর; ফাতহুল কাদীর) তাদেরকে অল্প কিছু দিন অবকাশ দিন। দেখুন তাদের শাস্তি, আযাব ও ধ্বংস কিভাবে তাদের উপর আপতিত হয়। (ইবন কাসীর)। যেমন অন্য আয়াতেও আল্লাহ বলেছেন, “তাদেরকে আমরা অল্পকিছু উপভোগ করতে দেব, তারপর আমরা তাদেরকে কঠিন শাস্তির দিকে যেতে বাধ্য করব।” (সূরা লুকমান: ২৪)

তাফসীরে আহসানুল বায়ান

১৭। অতএব অবিশ্বাসীদেরকে অবকাশ দাও,(1) তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্য।

(1) অর্থাৎ, তাদের জন্য তড়িঘড়ি শাস্তি প্রার্থনা করো না; বরং তাদেরকে কিছুকাল ঢিল, সুযোগ অথবা অবকাশ দাও। এখানে رويدًا শব্দটি قليلًا (কিছু পরিমাণ) অথবা قريبًا (কিছু কাল) এর অর্থে ব্যবহার হয়েছে। এই ঢিল বা অবকাশ দেওয়া কাফেরের পক্ষে এক প্রকার আল্লাহর কৌশল। যেমন তিনি বলেছেন, ‘‘আমি তাদেরকে ক্রমে ক্রমে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব যে, তারা জানতেও পারবে না! আর আমি তাদেরকে ঢিল দিব, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ।’’ (সূরা আ’রাফ ১৮২-১৮৩ আয়াত)