خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ

খুলিকা মিম্মাইন দা-ফিকি।উচ্চারণ

তাকে সৃষ্টি করা হয়েছে প্রবলবেগে নিঃসৃত পানি থেকে, তাফহীমুল কুরআন

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি দ্বারা। মুফতী তাকী উসমানী

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতে,মুজিবুর রহমান

সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।মাওলানা মুহিউদ্দিন খান

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতে, ইসলামিক ফাউন্ডেশন

তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে।আল-বায়ান

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে।তাইসিরুল

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে-স্খলিত পানি থেকে, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা শুক্রবিন্দু বোঝানো হয়েছে, যা দ্বারা মানুষ সৃষ্টি হয়। এ সম্পর্কে যে বলা হয়েছে, ‘মানুষের পৃষ্ঠদেশ ও পঞ্জরাস্থির মধ্য হতে নির্গত হয়’-এর মানে মানবদেহের মধ্যবর্তী অংশই বীর্যের কেন্দ্রস্থল।

তাফসীরে জাকারিয়া

৬. তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতো(১),

(১) অর্থাৎ বীর্য থেকে, যা পুরুষ ও নারী থেকে সবেগে বের হয়। যা থেকে আল্লাহর হুকুমে সন্তান জন্মলাভ করে। (ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

৬। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। (1)

(1) অর্থাৎ, বীর্য থেকে; যা চরম কাম-উত্তেজনার শেষে সবেগে নির্গত হয়। এই বীর্য-বিন্দু নারীর গর্ভাশয়ে পৌঁছনোর পর আল্লাহর আদেশ হলে গর্ভ সঞ্চারের কারণ হয়।