ইন্নাআরছালনা-নূহান ইলা-কাওমিহীআন আনযিরকাওমাকা মিন কাবলি আইঁ ইয়া’তিয়াহুম ‘আযা-বুন আলীম।
নিঃসন্দেহ আমরা নূহ্কে তাঁর লোকদলের কাছে পাঠিয়েছিলাম এই বলে -- "তোমার লোকদলকে সতর্ক করে দাও তাদের উপরে মর্মন্তুদ শাস্তি আসবার আগে।"
ইয়াগফিরলাকুম মিন যুনূবিকুম ওয়া ইউআখখিরকুম ইলাআজালিম মুছাম্মা- ইন্না আজালাল্লা-হি ইযা-জাআ লা-ইউআখখার । লাও কুনতুম তা‘লামূন।
তিনি তোমাদের পাপগুলোর কতকটা ক্ষমা করবেন এবং তোমাদের বিরাম দেবেন এক নির্ধারিত কাল পর্যন্ত। নিঃসন্দেহ আল্লাহ্র নির্ধারণ করা কাল যখন এসে পড়ে তখন তা পিছিয়ে দেওয়া যায় না, -- যদি তোমরা জানতে!
ওয়া ইন্নী কুল্লামা-দা‘আওতুহুম লিতাগফিরলাহুম জা‘আলূআসা-বি‘আহুম ফীআ-যানিহিম ওয়াছতাগশাও ছিয়া-বাহুম ওয়া আছাররূ ওয়াছতাকবারুছ তিকবা-র- ।
"আর নিশ্চয় যখনই আমি তাদের আহ্বান করেছি যেন তুমি তাদের ক্ষমা করতে পার, তারা তাদের কানের ভেতরে তাদের আঙ্গুলগুলো ভরে দেয়, আর তাদের কাপড় দিয়ে নিজেদের ঢেকে ফেলে, আর গোঁ ধরে, আর সগর্বে গর্ব করে।
ওয়া ইউমদিদকুম বিআমওয়া-লিওঁ ওয়াবানীনা ওয়া ইয়াজ‘আল্লাকুমজান্না-তিওঁ ওয়া ইয়াজ‘আল্লাকুম আনহা-র- ।
"আর তোমাদের সমৃদ্ধ করবেন ধনদৌলত ও সন্তানসন্ততি দিয়ে, আর তোমাদের জন্য তৈরি করবেন বাগানসমূহ, আর তোমাদের জন্য স্থাপন করবেন নদী-নালা।
ক-লা নূহুররব্বি ইন্নাহুম ‘আসাওনী ওয়াত্তাবা‘ঊ মাল্লাম ইয়াঝিদহু মা-লুহূওয়া ওয়ালাদুহূ ইল্লা- খাছা-র- ।
নূহ্ বলেছিলেন -- "আমার প্রভূ! নিঃসন্দেহ তারা আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করছে তার যার ধনসম্পত্তি ও সন্তানসন্ততি ক্ষতিসাধন ছাড়া তার আর কিছুই বাড়ায় নি,
ওয়া কালূলা- তাযারুন্না আ-লিহাতাকুম ওয়ালা- তাযারুন্না ওয়াদ্দাওঁ ওয়ালা-ছুওয়া-‘আওঁ ওয়ালা- ইয়াগূছা ওয়া ইয়া‘ঊকা ওয়া নাছর- ।
আর তারা বলেছিল -- "তোমাদের দেবদেবীকে কিছুতেই পরিত্যাগ করো না, আর পরিত্যাগ করো না ওয়াদকে, এবং সুওয়াকে না, আর নয় য়াগূস ও ইয়া'উক ও নসর-কে।"
মিম্মা খাতীআতিহিম উগরিকুফাউদখিলূনা-রন ফালাম ইয়াজিদূলাহুম মিন দূ নিল্লা- হি আনসা-র- ।
তাদের অপরাধের জন্য তাদের ডুবিয়ে দেওয়া হয়েছিল, ফলে তাদের ঢোকানো হয়েছিল আগুনে। সুতরাং তারা আল্লাহ্কে বাদ দিয়ে তাদের জন্য কোনো সাহায্যকারী পায় নি।
ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু‘ইবা- দাকা ওয়ালা- ইয়ালিদূ ইল্লা- ফা-জিরন কাফফা-র- ।
"কেননা তুমি যদি তাদের অব্যাহতি দাও তাহলে তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে, আর তারা দুষ্কৃতিকারী বেঈমানদের ব্যতীত আর কারোর জন্ম দেবে না।
রব্বিগফিরলী ওয়ালিওয়া-লিদাইইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মু’মিনাওঁ ওয়া লিলমু’মিনীনা ওয়াল মু’মিনা-তি ওয়ালা- তাঝিদিজ্জা-লিমীনা ইল্লা-তাবা-র-।
আমার প্রভূ! আমাকে পরিত্রাণ করো, আর আমার পিতামাতাকে, আর যে কেউ আমার ঘরে বিশ্বাসী হয়ে প্রবেশ করে তাকে, আর বিশ্বাসীপুরুষদের ও বিশ্বাসিনীদের। আর অন্যায়াচারীদের আর কিছু বাড়িয়ো না নিপাত হওয়া ব্যতীত।