فَلَمۡ يَزِدۡهُمۡ دُعَآءِيٓ إِلَّا فِرَارٗا

ফালাম ইয়াঝিদহুম দু‘আঈইল্লা-ফির-র-।উচ্চারণ

কিন্তু আমার আহবান তাদের দূরে সরে যাওয়াকে কেবল বাড়িয়েই তুলেছে। তাফহীমুল কুরআন

কিন্তু আমার দাওয়াত কেবল তাদের পলায়নপরতাই বৃদ্ধি করেছে।মুফতী তাকী উসমানী

কিন্তু আমার আহবান তাদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করছে।মুজিবুর রহমান

কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে।মাওলানা মুহিউদ্দিন খান

‘কিন্তু আমার আহবান এদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করেছে। ইসলামিক ফাউন্ডেশন

‘অতঃপর আমার আহবান কেবল তাদের পলায়নই বাড়িয়ে দিয়েছে’।আল-বায়ান

কিন্তু আমার ডাক কেবল তাদের পলায়নী মনোবৃত্তিকেই বাড়িয়ে দিয়েছে,তাইসিরুল

"কিন্ত আমার ডাক তাদের পালিয়ে যাওয়া ছাড়া আর কিছুই বাড়ায় নি।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ আমি যতই তাদেরকে আহবান করেছি তারা ততই দূরে সরে গিয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬. কিন্তু আমার ডাক তাদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করেছে।

তাফসীরে আহসানুল বায়ান

(৬) কিন্তু আমার আহবান তাদের পলায়ন-প্রবণতাই বৃদ্ধি করেছে।(1)

(1) অর্থাৎ, আমার আহবানের ফলে এরা ঈমান হতে আরো দূরে সরে গেল। যখন কোন জাতি ভ্রষ্টতার শেষ সীমায় পৌঁছে যায়, তখন তাদের অবস্থা এইরূপই হয়। তাদেরকে যতই আল্লাহর প্রতি আহবান করা হয়, তারা ততই দূরে সরে যায়।