قَالَ رَبِّ إِنِّي دَعَوۡتُ قَوۡمِي لَيۡلٗا وَنَهَارٗا

ক-লা রব্বি ইন্নী দা‘আওতুকাওমী লাইলাওঁ ওয়া নাহা-র- ।উচ্চারণ

সে বললোঃ হে আমার বর, আমি আমার কওমের লোকদের রাত-দিন আহবান করেছি। তাফহীমুল কুরআন

অতঃপর নূহ (আল্লাহ তাআলাকে) বলল, হে আমার প্রতিপালক!আমি আমার সম্প্রদায়কে রাত-দিন (সত্যের দিকে) ডেকেছি।মুফতী তাকী উসমানী

সে বলেছিলঃ হে আমার রাব্ব! আমিতো আমার সম্প্রদায়কে দিন-রাত আহবান করছি।মুজিবুর রহমান

সে বললঃ হে আমার পালনকর্তা! আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি;মাওলানা মুহিউদ্দিন খান

সে বলেছিল, ‘হে আমার প্রতিপালক ! আমি তো আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করেছি, ইসলামিক ফাউন্ডেশন

সে বলল, ‘হে আমার রব! আমি তো আমার কওমকে রাত-দিন আহবান করেছি।আল-বায়ান

সে বলেছিল, ‘হে আমার প্রতিপালক! আমি আমার জাতিকে রাত-দিন ডেকেছি,তাইসিরুল

তিনি বললেন -- "আমার প্রভূ! আমি তো আমার স্বজাতিকে রাতে ও দিনে আহ্বান করেছি,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

মাঝখানে একটি দীর্ঘকালের ইতিহাস বাদ দিয়ে নূহ আলাইহিস সালামের আবেদন তুলে ধরা হচ্ছে, যা তিনি তাঁর রিসালাতের শেষ যুগে আল্লাহর সামনে পেশ করেছিলেন।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫. তিনি বললেন, হে আমার রব! আমি তো আমার সম্প্রদায়কে দিনরাত ডেকেছি,

তাফসীরে আহসানুল বায়ান

(৫) সে বলেছিল, ‘হে আমার প্রতিপালক! নিশ্চয় আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহবান করেছি। (1)

(1) অর্থাৎ, তোমার নির্দেশ পালনে কোন প্রকার অবহেলা না করে দিন-রাত আমি তোমার বার্তা স্বীয় সম্প্রদায়ের কাছে পৌঁছে দিয়েছি।