ওয়াল্লা- হু আমবাতাকুম মিনাল আরদিনাবা-তা- ।উচ্চারণ
আল্লাহ তা’আলা তোমাদেরকে মাটি থেকে বিস্ময়কররূপে উৎপন্ন করেছেন। ১৫ তাফহীমুল কুরআন
এবং তোমাদেরকে ভূমি হতে উৎকৃষ্ট পন্থায় উদ্ভূত করেছেন। মুফতী তাকী উসমানী
তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা হতে।মুজিবুর রহমান
আল্লাহ তা’আলা তোমাদেরকে মৃত্তিকা থেকে উদগত করেছেন।মাওলানা মুহিউদ্দিন খান
‘তিনি তোমাদেরকে উদ্ভূত করেছেন মৃত্তিকা হতে; ইসলামিক ফাউন্ডেশন
‘আর আল্লাহ তোমাদেরকে উদগত করেছেন মাটি থেকে’।আল-বায়ান
আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদগত করেন (এবং ক্রমশঃ বাড়িয়ে তোলেন যেমন বাড়িয়ে তোলেন বৃক্ষকে)তাইসিরুল
"আর আল্লাহ্ পৃথিবী থেকে তোমাদের জন্মিয়েছেন এক উৎপাদনরূপে।মাওলানা জহুরুল হক
১৫
এ স্থানে মাটির উপাদান থেকে মানুষ সৃষ্টি করাকে উদ্ভিদ উৎপন্ন হওয়ার সাথে উপমা দেয়া হয়েছে। কোন এক সময় যেমন এই গ্রহে উদ্ভিদরাজি ছিল না। মহান আল্লাহই এখানে উদ্ভিদ উৎপন্ন করেছেন। ঠিক তেমনি এক সময়ে এ ভূপৃষ্ঠে কোন মানুষের অস্তিত্ব ছিল না। আল্লাহ তা’আলাই এখানে তাদের সৃষ্টি করেছেন।
অর্থাৎ একটি গাছের চারা যেমন মাটির ভেতর থেকে বিভিন্ন স্তর অতিক্রম করার পর পূর্ণাঙ্গ বৃক্ষের রূপ লাভ করে, তেমনি আল্লাহ তাআলা তোমাদেরকেও ভূমিতে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। এমনিভাবে ভূমি থেকে উদগত উদ্ভিদ যেমন আবার মরে মাটিতে মিশে যায়, ফের আল্লাহ তাআলার যখন ইচ্ছা হয় সেই মাটি থেকেই তাকে উদগত করেন, তেমনি তোমরাও মরে মাটিতে মিশে যাবে, তারপর আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন পুনরায় তোমাদেরকে জীবন দিয়ে মাটির ভেতর থেকে বের করে আনবেন।
১৭. তিনি তোমাদেরকে উদ্ভূত করেছেন মাটি হতে(১)
(১) অর্থাৎ মাটিতে উদ্ভিদ উৎপন্ন হওয়ার মত তোমাদেরকে মাটির উপাদান থেকে উৎপন্ন ও উদ্ভূত করেছেন। (কুরতুবী)
(১৭) তিনি তোমাদেরকে মাটি হতে উদ্ভূত করেছেন। (1)
(1) অর্থাৎ, তোমাদের পিতা আদম (আঃ)-কে মাটি হতে সৃষ্টি করে তাতে আল্লাহ রূহ ফুঁকেছেন। আর যদি মনে করা হয় যে, এতে সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে, তাহলে তার অর্থ হবে, তোমরা যে বীর্য থেকে জন্ম লাভ করেছ, সেটা সেই খোরাক থেকেই তৈরী, যা যমীন থেকে উৎপন্ন হয়। এই দিক দিয়ে সবারই যা থেকে জন্ম তার মূল ও আসল উপাদান হল যমীন বা মাটি।