ওয়া জা‘আলাল কামার ফীহিন্না নূরওঁ ওয়া জা‘আলাশশামছা ছির-জা- ।উচ্চারণ
ওগুলোর মধ্যে চাঁদকে আলো এবং সূর্যকে প্রদীপ হিসেবে স্থাপন করেছেন। তাফহীমুল কুরআন
এবং তাতে চন্দ্রকে আলোরূপে এবং সূর্যকে প্রদীপরূপে স্থাপিত করেছেন?মুফতী তাকী উসমানী
এবং সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলোক রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে;মুজিবুর রহমান
এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোরূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপরূপে।মাওলানা মুহিউদ্দিন খান
‘এবং সেখানে চন্দ্রকে স্থাপন করেছেন আলোরূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপরূপে ; ইসলামিক ফাউন্ডেশন
আর এগুলোর মধ্যে চাঁদকে সৃষ্টি করেছেন আলো আর সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপরূপে’।আল-বায়ান
আর তাদের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো এবং সূর্যকে করেছেন প্রদীপ।তাইসিরুল
"আর তাদের মধ্যে তিনি চন্দ্রকে করেছেন একটি আলোক আর সূর্যকে বানিয়েছেন একটি প্রদীপ।মাওলানা জহুরুল হক
১৬. আর সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলোকরূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপরূপে;
(১৬) এবং সেখানে চন্দ্রকে স্থাপন করেছেন আলোরূপে(1) ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপরূপে। (2)
(1) যা পৃথিবীকে আলোকিত করে এবং তা হল তার মাথার মুকুট স্বরূপ।
(2) যাতে তার আলোতে মানুষ উপার্জনের জন্য পরিশ্রম করতে পারে; যা মানুষের জন্য অপরিহার্য ব্যাপার।