إِنَّكَ إِن تَذَرۡهُمۡ يُضِلُّواْ عِبَادَكَ وَلَا يَلِدُوٓاْ إِلَّا فَاجِرٗا كَفَّارٗا

ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু‘ইবা- দাকা ওয়ালা- ইয়ালিদূ ইল্লা- ফা-জিরন কাফফা-র- ।উচ্চারণ

তুমি যদি এদের ছেড়ে দাও তাহলে এরা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে এবং এদের বংশে যারাই জন্মলাভ করবে তারাই হবে দুষ্কৃতকারী ও কাফের। তাফহীমুল কুরআন

আপনি তাদেরকে বাকি রাখলে তারা আপনার বান্দাদেরকে বিপথগামী করবে এবং তাদের যে সন্তানাদি জন্ম নেবে তারাও পাপিষ্ঠ ও ঘোর কাফেরই হবে। #%১৩%#মুফতী তাকী উসমানী

তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুস্কৃতিকারী ও কাফির।মুজিবুর রহমান

যদি আপনি তাদেরকে রেহাই দেন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী, কাফের।মাওলানা মুহিউদ্দিন খান

‘তুমি এদেরকে অব্যাহতি দিলে এরা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফির। ইসলামিক ফাউন্ডেশন

‘আপনি যদি তাদেরকে অবশিষ্ট রাখেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং দুরাচারী ও কাফির ছাড়া অন্য কারো জন্ম দেবে না’।আল-বায়ান

তুমি যদি তাদেরকে রেহাই দাও, তাহলে তারা তোমার বান্দাহদেরকে গুমরাহ করে দেবে আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে।তাইসিরুল

"কেননা তুমি যদি তাদের অব্যাহতি দাও তাহলে তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে, আর তারা দুষ্কৃতিকারী বেঈমানদের ব্যতীত আর কারোর জন্ম দেবে না।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

সূরা হুদে গত হয়েছে (১১ : ৩৬), আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, তাঁর সম্প্রদায়ের যারা এ পর্যন্ত ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না।

তাফসীরে জাকারিয়া

২৭. আপনি তাদেরকে অব্যাহতি দিলে তারা আপনার বান্দাদেরকে বিভ্ৰান্ত করবে এবং জন্ম দিতে থাকবে শুধু দুস্কৃতিকারী ও কাফির।

তাফসীরে আহসানুল বায়ান

(২৭) তুমি তাদেরকে অবশিষ্ট রাখলে তারা নিশ্চয় তোমার দাসদেরকে বিভ্রান্ত করবে এবং কেবল দুষ্কৃতিকারী ও অবিশ্বাসীই জন্ম দিতে থাকবে।