ছু ম্মা ইন্নীআ‘লানতুলাহুম ওয়া আছররতুলাহুম ইছর-র-।উচ্চারণ
তারপর প্রকাশ্যে তাদের কাছে তাবলীগ করেছি এবং গোপনে চুপে চুপে বুঝিয়েছি। তাফহীমুল কুরআন
তারপর আমি প্রকাশ্যেও তাদের সাথে কথা বলেছি এবং গোপনে-গোপনেও তাদেরকে বুঝিয়েছি। মুফতী তাকী উসমানী
পরে আমি সোচ্চার প্রচার করেছি ও উপদেশ দিয়েছি গোপনে।মুজিবুর রহমান
অতঃপর আমি ঘোষণা সহকারে প্রচার করেছি এবং গোপনে চুপিসারে বলেছি।মাওলানা মুহিউদ্দিন খান
‘পরে আমি উচ্চৈঃস্বরে প্রচার করেছি ও উপদেশ দিয়েছি গোপনে।’ ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর তাদেরকে আমি প্রকাশ্যে এবং অতি গোপনেও আহবান করেছি।আল-বায়ান
এর পর আমি প্রকাশ্যভাবেও তাদের কাছে প্রচার করেছি, আর গোপনে গোপনেও তাদেরকে বুঝিয়েছি।তাইসিরুল
"তারপর নিশ্চয় আমি তাদের কাছে ঘোষণা করেছি, আর আমি তাদের সঙ্গে গোপনে গোপন কথা বলেছি,মাওলানা জহুরুল হক
অর্থাৎ মজলিস ও সভা-সমিতি ছাড়া আলাদা-আলাদাভাবেও দাওয়াত দিয়েছি এবং তাতে তাদের সাথে উচ্চকণ্ঠেও কথা বলেছি এবং কানে কানে নিচু আওয়াজেও। -অনুবাদক
৯. পরে আমি তাদের জন্য উচ্চস্বরে প্রচার করেছি ও উপদেশ দিয়েছি অতি গোপনে৷
(৯) পরে নিশ্চয় আমি তাদেরকে উচ্চ স্বরে (উপদেশ দিয়েছি) এবং গোপনে।(1)
(1) অর্থাৎ, বিভিন্নভাবে ও নানান পদ্ধতিতে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। কোন কোন আলেম বলেন, জনসমাবেশে ও তাদের মজলিসগুলোতে তাদেরকে দাওয়াত দিয়েছি এবং এককভাবে ঘরে ঘরে গিয়েও তোমার বার্তা তাদের কাছে পৌঁছে দিয়েছি।