وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ بِسَاطٗا

ওয়াল্লা-হু জা‘আলা লাকুমুল আরদা বিছা-তা- ।উচ্চারণ

আল্লাহ ভূপৃষ্ঠকে তোমাদের জন্য বিছানার মত করে পেতে দিয়েছেন। তাফহীমুল কুরআন

আল্লাহই ভূমিকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন,মুফতী তাকী উসমানী

এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত –মুজিবুর রহমান

আল্লাহ তা’আলা তোমাদের জন্যে ভূমিকে করেছেন বিছানা।মাওলানা মুহিউদ্দিন খান

‘এবং আল্লাহ্ তোমাদের জন্যে ভ‚মিকে করেছেন বিস্তৃত-ইসলামিক ফাউন্ডেশন

‘আর আল্লাহ পৃথিবীকে তোমাদের জন্য বিস্তৃত করেছেন,আল-বায়ান

আল্লাহ তোমাদের জন্য যমীনকে করেছেন সম্প্রসারিত,তাইসিরুল

"আর আল্লাহ্ তোমাদের জন্য পৃথিবীটাকে করেছেন সুবিস্তৃত,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৯. আর আল্লাহ তোমাদের জন্য যমীনকে করেছেন বিস্তৃত—

তাফসীরে আহসানুল বায়ান

(১৯) আর আল্লাহ তোমাদের জন্য ভূমিকে বিস্তৃত করেছেন --(1)

(1) অর্থাৎ, এটাকে বিছানার মত বিছিয়ে দিয়েছেন। তোমরা এর উপর ঐভাবেই চলাফেরা করে থাক, যেভাবে তোমরা নিজেদের ঘরে বিছানার উপর চলাফেরা ও উঠা-বসা কর।