মা-লাকুম লা-তারজূনা লিল্লা-হি ওয়াক-র- ।উচ্চারণ
তোমাদের কি হয়েছে যে, তোমরা আল্লাহর মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব ও মর্যাদা আছে বলে মনে করছো না। ১৩ তাফহীমুল কুরআন
তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর মহিমাকে বিলকুল ভয় পাও না? মুফতী তাকী উসমানী
তোমাদের কি হয়েছে যে, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছনা?মুজিবুর রহমান
তোমাদের কি হল যে, তোমরা আল্লাহ তা’আলার শ্রেষ্টত্ব আশা করছ না।মাওলানা মুহিউদ্দিন খান
‘তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহ্ র শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাইছো না ! ইসলামিক ফাউন্ডেশন
‘তোমাদের কী হল, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছ না’?আল-বায়ান
‘তোমাদের হল কী যে, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করছ?তাইসিরুল
"তোমাদের কী হয়েছে যে তোমরা আল্লাহ্র পক্ষ থেকে শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাইছ না,মাওলানা জহুরুল হক
১৩
অর্থাৎ দুনিয়ার ছোট ছোট নেতা ও বিশেষ ব্যক্তিদের সম্পর্কে তো তোমরা মনে করো, তাদের মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব ও মর্যাদা পরিপন্থী কোন আচরণ বিপদজনক। কিন্তু বিশ্ব-জাহানের মালিক আল্লাহ সম্পর্কে এতটুকুও মনে করো না যে, তিনিও মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব ও মর্যাদার অধিকারী সত্তা। তোমরা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করছো, তাঁর প্রভুত্বের মধ্যে অন্যকে শরীক করছো, তাঁর আদেশ-নিষেধ অমান্য করছো, এসব সত্ত্বেও তাঁকে তোমরা একটুকু ভয়ও করো না যে, এজন্য তিনি তোমাদের শাস্তি দেবেন।
প্রকৃত অর্থ, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহিমা স্বীকার করছ না কেন? তা করলে তোমরা অবশ্যই তাকে ভয় করতে। অথবা অর্থ হবে, তোমরা আল্লাহর বড়ত্ব ও মহিমার প্রতি লক্ষ রেখে আশাবাদী হচ্ছ না কেন যে, তার আনুগত্য করলে তিনি তোমাদেরকে ইজ্জত সম্মান দান করবেন? -অনুবাদক
১৩. তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরওয়া করছ না!(১)
(১) অর্থাৎ তোমরা আল্লাহর মর্যাদা ও সম্মানে পরোয়া করছি না, তবুও তাকে তোমরা এতটুকু ভয়ও করো না যে, এ জন্য তিনি তোমাদের শাস্তি দিবেন। (ইবন কাসীর)
(১৩) তোমাদের কি হয়েছে যে, তোমরা আল্লাহর প্রভাব-প্রতিপত্তিকে ভয় কর না? (1)
(1) وَقَار শব্দটি توقير থেকে গঠিত। অর্থ হল শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, প্রতিপত্তি। আর رجاء এর অর্থ এখানে خوف (ভয়)। অর্থাৎ, যেভাবে তাঁর বড়ত্বের দাবী তোমরা সেভাবে তাঁকে ভয় করো না কেন? এবং তাঁকে এক মনে করে তাঁর আনুগত্য কর না কেন?