আলিফ লাম র- কিতা-বুন আনঝালনা-হু ইলাইকা লিতুখরিজান্না-ছা মিনাজজু লুমাতি ইলাননূরি, বিইযনি রব্বিহিম ইলা -সির-তিল ‘আঝীঝিল হামীদ।
আলিফ, লাম, রা। একখানা গ্রন্থ, আমরা তোমার কাছে এ অবতারণ করেছি যেন তুমি মানবগোষ্ঠিকে তাদের প্রভুর অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোকে বের করে আনতে পারো, -- মহাশক্তিশালী পরম প্রশংসার্হের পথে,
আল্লাহিল্লাযী লাহূমা-ফিছছামা-ওয়া-তি ওয়ামা-ফিল আরদি ওয়া ওয়াইলুলিলল কাফিরীনা মিন ‘আযা-বিন শাদীদ।
সেই আল্লাহ্, -- মহাকাশমন্ডলীতে যা-কিছু আছে আর যা-কিছু আছে পৃথিবীতে সে-সবটাই তাঁর। আর কি দুর্ভোগ অবিশ্বাসীদের জন্য কঠিন শাস্তির কারণে! --
আল্লাযীনা ইয়াছতাহিববূনাল হায়া-তাদদুনইয়া-‘আলাল আ-খিরতি ওয়াইয়াসুদ্দূনা ‘আন ছাবীলিল্লা-হি ওয়া ইয়াবগূনাহা-‘ইওয়াজান উলাইকা ফী দালা-লিম বা‘ঈদ।
যারা পরকালের উপরি এই দুনিয়ার জীবনটাকেই বেশী ভালোবাসে, আর আল্লাহ্র পথ থেকে নিবৃত্ত করে, আর একে করতে চায় কুটিল। এরাই রয়েছে সুদূর-প্রসারিত ভ্রান্তিতে।
ওয়ামাআরছালনা-মির রছূলিন ইল্লা-বিলিছা-নি কাওমিহী লিইউবাইয়িনা লাহুম ফাইউদিল্লুল্লা-হু মাইঁ ইয়াশাউ ওয়া ইয়াহদী মাইঁ ইয়াশাউ ওয়া-হুওয়াল ‘আঝীঝুল হাকীম।
আর আমরা এমন কোনো রসূলকে পাঠাইনি তাঁর স্বজাতির ভাষা ব্যতীত, যেন তাদের জন্য তিনি সুস্পষ্ট করতে পারেন। তারপর আল্লাহ্ পথভ্রষ্ট হতে দেন যাকে তিনি ইচ্ছে করেন, আর যাকে ইচ্ছে করেন সৎপথে চালান। আর তিনিই তো মহাশক্তিশালী, পরমজ্ঞানী।
ওয়া লাকাদ আরছালনা-মূছা-বিআ-ইয়া-তিনাআন আখরিজ কাওমাকা মিনাজজু লুমাতি ইলাননূরি ওয়া যাককির হুম বিআইইয়া-মিল্লা-হি ইন্না ফী যা-লিকা লাআ-য়া-তিল লিকুল্লি সাব্বা-রিন শাকূর।
আর আমরা নিশ্চয়ই মূসাকে আমাদের নির্দেশাবলী দিয়ে পাঠিয়েছিলাম এই ব’লে -- "তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোকে বের করে আনো, আর তাদের স্মরণ করিয়ে দাও আল্লাহ্র দিনগুলোর কথা।" নিঃসন্দেহ এতে নিদর্শন রয়েছে প্রত্যেক অধ্যবসায়ী কৃতজ্ঞদের জন্য।
ওয়া ইয ক-লা মূছা-লিকাওমিহিযকুরূনি‘মাতাল্লা-হি ‘আলাইকুম ইযআনজা-কুম মিন আ-লি ফির‘আওনা ইয়াছূমূনাকুম ছুূআল ‘আযা-বি ওয়া ইউযাব্বিহূনা আবনাআকুম ওয়া ইয়াছতাহইউনা নিছাআকুম ; ওয়া ফী যা-লিকুম বালাউম মির রব্বিকুম ‘আজীম।
আর স্মরণ করো! মূসা তাঁর সম্প্রদায়কে বললেন -- "তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহ স্মরণ করো -- যখন তিনি তোমাদের উদ্ধার করেছিলেন ফিরআউনের লোকদের কবল থেকে, যারা তোমাদের পীড়ন করতো কঠোর নিপীড়নে, আর হত্যা করতো তোমাদের পুত্রসন্তানদের ও বাঁচতে দিত তোমাদের নারীদের। আর তোমাদের জন্য এতে তোমাদের প্রভুর কাছ থেকে ছিল এক কঠোর সংকট।
ওয়া ইয তাআযযানা রব্বুকুম লাইন শাকারতুম লাআঝীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না ‘আযা-বী লাশাদীদ ।
আর স্মরণ করো! তোমাদের প্রভু ঘোষণা করলেন -- "তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো, কিন্তু তোমরা যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি নিশ্চয়ই সুকঠোর।
ওয়া ক-লা মূছাইন তাকফুরূআনতুম ওয়া মান ফিল আরদি জামী‘আন ফাইন্নাল্লা-হা লাগানিইয়ুন হামীদ।
আর মূসা বলেছিলেন -- "তোমরা যদি অকৃতজ্ঞ হও, তোমরা আর পৃথিবীতে যারা আছে সবাই, তাহলে নিঃসন্দেহ আল্লাহ্ তো অতি ধনবান, পরম প্রশংসার্হ।"
আলাম ইয়া’তিকুম নাবাউল্লাযীনা মিন কাবলিকুম কাওমি নূহিওঁ ওয়া ‘আ-দিওঁ ওয়া ছামূদা ওয়াল্লাযীনা মিম বা‘দিহিম লা-ইয়া‘লামুহুম ইল্লাল্লা-হুজাআতহুম রুছুলূহুম বিলবাইয়িনা-তি ফারদ্দুআইদিইয়াহুম ফীআফওয়া-হিহিম ওয়াক-লূইন্না-কাফারনা-বিমাউরছিলতুম বিহী ওয়া ইন্না-লাফী শাক্কিম মিম্মা-তাদ‘ঊনানাইলাইহি মুরীব।
তোমাদের নিকট কি পৌঁছেনি তোমাদের পূর্বে যারা ছিল তাদের ইতিহাস -- নূহ্ ও 'আদ ও ছামূদের সম্প্রদায়ের আর যারা ওদের পরে ছিল? আল্লাহ্ ছাড়া অন্য কেউ তাদের জানে না। তাদের রসূলগণ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট প্রমাণাবলী নিয়ে, কিন্তু তারা তাদের হাত দিয়েছিল তাদের মুখের ভেতরে, আর তারা বলেছিল, "আমরা অবশ্যই অবিশ্বাস করি যা নিয়ে তোমরা প্রেরিত হয়েছ, আর আমরা তো নিশ্চয়ই সন্দেহের মধ্যে রয়েছি যার দিকে তোমরা আমাদের ডাকছ সে-সন্বন্ধে, কিংকর্তব্যবিমূঢ়।"
ক-লাত রুছুলুহুম আফিল্লা-হি শাক্কন ফা-তিরিছছামা-ওয়া-তি ওয়াল আরদি ইয়াদ‘ঊকুম লিইয়াগফির লাকুম মিন যু নূবিকুম ওয়া ইউআখখিরকুম ইলা আজালিম মুছাম্মান ক-লূইন আনতুম ইল্লা-বাশারুম মিছলুনা- তুরীদূ না আন তাসুদ্দূনা ‘আম্মা-কানা ইয়া‘বুদুআ-বাউনা-ফা’তূনা বিছুলতা-নিম মুবীন।
তাদের রসূলগণ বলেছিলেন, "আল্লাহ্ সন্বন্ধে কি কোনো সন্দেহ আছে, -- মহাকাশমন্ডলী ও পৃথিবীর আদি স্রষ্টা? তিনি তোমাদের আহ্বান করছেন তোমাদের দোষত্রুটি থেকে তোমাদের পরিত্রাণ করতে, আর এক নির্দিষ্টকাল পর্যন্ত তোমাদের অব্যাহতি দিতে।" তারা বললে, "তোমরা তো আমাদের ন্যায় মানুষ বই নও। তোমরা চাচ্ছ আমাদের বিরত রাখতে আমাদের পিতৃপুরুষরা যার উপাসনা করত তা থেকে! অতএব তোমরা আমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসো।"
ক-লাত লাহুম রুছুলুহুম ইন নাহনুইল্লা-বাশারুম মিছলুকুম ওয়ালা-কিন্নাল্লা-হা ইয়ামুন্নু ‘আলা-মাইঁ ইয়াশাউ মিন ‘ইবা-দিহী ওয়ামা-ক-না লানাআন না’তিয়াকুম বিছুলতা-নিন ইল্লা-বিইযনিল্লা -হি ওয়া ‘আলাল্লা-হি ফালইয়াতাওয়াক্কালিল মু’মিনূন।
তাদের রসূলগণ তাদের বলেছিলেন, "সত্য বটে আমরা তোমাদের মতো মানুষ বই তো নই, কিন্তু আল্লাহ্ তাঁর বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছে করেন তার প্রতি অনুগ্রহ বর্ষণ করেন। আর আমাদের জন্য এটি নয় যে আল্লাহ্র অনুমতি ব্যতীত তোমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসব। অতএব আল্লাহ্র উপরেই তবে মুমিনরা নির্ভর করুক।
ওয়ামা-লানাআল্লা-নাতাওয়াক্কাল ‘আলাল্লা-হি ওয়া কাদ হাদা-না-ছুবুলানা- ওয়া লানাসবিরন্না ‘আলা-মাআ-যাইতুমূনা- ওয়া ‘আলাল্লা-হি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলূন।
আর আমাদের কি কারণ থাকতে পারে যে আমরা আল্লাহ্র উপরে নির্ভর করব না, অথচ তিনিই তো আমাদের চালিত করেছেন আমাদের পথে? আর আমরা নিশ্চয়ই অধ্যবসায় অবলন্বন করব তোমরা আমাদের যা ক্লেশ দিচ্ছ তা সত্ত্বেও। আর আল্লাহ্র উপরেই তবে নির্ভর করুক নির্ভরকারীরা।
ওয়া ক-লাল্লাযীনা কাফারূ লিরুছুলিহিম লানুখরিজান্নাকুম মিন আর দিনাআও লাতা‘ঊদুন্না ফী মিল্লাতিনা- ফাআওহাইলাইহিম রব্বুহুম লানুহলিকান্নাজ্জা-লিমীন।
আর যারা অবিশ্বাস পোষণ করে তারা তাদের রসূলগণকে বলেছিল -- "আমাদের দেশ থেকে আমরা নিশ্চয়ই তোমাদের বের করে দেবো, অথবা আমাদের ধর্মমতে তোমাদের ফিরে আসতেই হবে।" তখন তাঁদের প্রভু তাঁদের কাছে প্রত্যাদেশ দিয়েছিলেন -- "আমরা নিশ্চয়ই অন্যায়কারীদের বিধ্বস্ত করব,
ওয়া লানুছকিনান্নাকুমুল আরদা মিম বা‘দিহিম যা-লিকা লিমান খা-ফা মাক-মী ওয়া খা-ফা ওয়া ‘ঈদ।
আর তাদের পরে আমরা দেশে অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব। এটি তার জন্য যে ভয় করে আমার সামনে দাঁড়াতে, এবং ভয় করে আমার শাস্তির।
ইয়াতাজারর‘উহূওয়ালা-ইয়া-ক-দূইউছীগুহূওয়া ইয়া’তীহিল মাওতুমিন কুল্লি মাক-নিওঁ ওয়ামা-হুওয়া বিমাইয়িতিওঁ ওয়ামিওঁ ওয়ারইহী ‘আযা-বুন গালীজ।
সে তা চুমুক দিয়ে পান করবে, আর সে তা সহজে গলাধঃকরণ করতে পারবে না, আর মরণ যন্ত্রণা তার কাছে আসবে সব দিক থেকে, কিন্তু সে মরবে না। আর তার সামনে রয়েছে কড়া শাস্তি।
মাছালুল্লাযীনা কাফারু বিরব্বিহিম আ‘মা-লুহুম কারমা-দিনিশতাদ্দাত বিহির রীহুফী ইয়াওমিন ‘আ-সিফিল লা-ইয়াকদিরূনা মিম্মা-কাছাবূ‘আলা-শাইইন যা-লিকা হুওয়াদ্দালা-লুল বা‘ঈদ।
যারা তাদের প্রভুকে অস্বীকার করে তাদের উপমা হচ্ছে -- তাদের ক্রিয়াকর্ম ছাইয়ের মতো, যার উপর দিয়ে বয়ে চলে ঝড়- তুফানের দিনের ঝড়ো বাতাস। তারা যা অর্জন করেছে তার কিছুরই উপরে তারা কোনো ক্ষমতা রাখতে পারবে না। এইটি হচ্ছে সুদূর প্রসারিত বিভ্রান্তি।
আলাম তার আন্নাল্লা-হা খালাকাছছামা-ওয়া-তি ওয়াল আরদা বিল হাক্কি ইয়ঁইয়াশা’ ইউযহিবকুম ওয়া ইয়া’তি বিখালকিন জাদীদ ।
তোমরা কি দেখ না যে আল্লাহ্ মহাকাশমন্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন সত্যের সাথে? তিনি যদি চান তাহলে তোমাদের সরিয়ে দিতে পারেন এবং এক নতুন সৃষ্টি আনয়ন করবেন,
ওয়া বারঝূ লিল্লা-হি জামী‘আন ফাকালাদদু‘আফাউলিল্লাযীনাছ তাকাবারূইন্না-কুন্নালাকুম তাবা‘আন ফাহাল আনতুম মুগনূনা ‘আন্না-মিন ‘আযা-বিল্লা-হি মিন শাইইন ক-লূ লাও হাদা-নাল্লা-হু লাহাদাইনা-কুম ছাওয়াউন ‘আলাইনাআজাঝি‘না আম সাবারনা-মালানা-মিম মাহীস।
আর তারা সবাই আসবে আল্লাহ্র সামনে, তখন দুর্বলেরা বলবে যারা অহংকার করত তাদের -- "আমরা তো নিশ্চয়ই তোমাদের অনুগামী ছিলাম, সুতরাং আল্লাহ্র শাস্তি থেকে কিছুটা আমাদের থেকে তোমরা সরিয়ে নিতে পার কি?" তারা বলবে -- "আল্লাহ্ যদি আমাদের সৎপথে চালিত করতেন তবে আমরাও তোমাদের সৎপথে চালিত করতাম। আমরা অসহিষ্ণুতা দেখাই বা ধৈর্যধারণ করি আমাদের জন্য সবই সমান, আমাদের জন্য কোনো নিষ্কৃতি নেই।"
ওয়া ক-লাশশাইতা-নুলাম্মা-কুদিয়াল আমরু ইন্নাল্লা-হা ওয়া‘আদাকুমওয়া‘আদাল হাক্কিওয়া ওয়াআততুকুম ফাআখলাফতুকুম ওয়ামা-ক-না লিয়া ‘আলাইকুম মিন ছুলতা-নিন ইল্লা আন দা‘আওতুকুম ফাছতাজাবতুম লী ফালা-তালূমূনী ওয়া লূমূআনফুছাকুম মাআনা-বিমুসরিখিকুম ওয়ামাআনতুম বিমুসরিখিইইয়া ইন্নী কাফারতুবিমা আশরকতুমূনি মিন কাবলু ইন্নাজ্জা-লিমীনা লাহুম ‘আযা-বুন আলীম।
আর যখন ব্যাপারটার মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে -- "নিঃসন্দেহ আল্লাহ্ তোমাদের ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা, আর আমিও তোমাদের কাছে অঙ্গীকার করেছিলাম, কিন্তু তোমাদের কাছে আমি খেলাফ করি। আর তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, আমি শুধুমাত্র তোমাদের ডেকেছিলাম, তখন তোমরা আমার প্রতি সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমাকে দোষ দিও না, বরং তোমাদের নিজেদেরকেই দোষারোপ কর। আমি তোমাদের উদ্ধারের পাত্র নই আর তোমরাও আমার উদ্ধারের পাত্র নও। আমি নিঃসন্দেহ অস্বীকার করি তোমরা যে ইতিপূর্বে আমাকে অংশী বানিয়েছিলে।" নিঃসন্দেহ অন্যায়কারীরা, -- তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।
ওয়া উদখিলাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি জান্না-তিন তাজরী মিন তাহতিহাল আনহা-রু খা-লিদীনা ফীহা-বিইযনি রব্বিহিম তাহিইইয়াতুহুম ফীহাছালা-ম ।
আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করছে তাদের প্রবেশ করানো হবে স্বর্গোদ্যানসমূহে যাদের নিচে দিয়ে বয়ে যাচ্ছে ঝরনারাজি, সেখানে তারা থাকবে স্থায়ীভাবে তাদের প্রভুর অনুমতিক্রমে। সেখানে তাদের অভিবাদন হবে "সালাম"!
আলাম তার কাইফা দারবাল্লা-হুমাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারতিন তাইয়িবাতিন আসলুহা-ছা-বিতুওঁ ওয়া ফার‘উহা-ফিছছামাই।
তোমরা কি ভেবে দেখ নি আল্লাহ্ কিভাবে উপমা দিয়ে থাকেন সাধু কথাকে উৎকৃষ্ট গাছের সঙ্গে, যার শিকড় হচ্ছে মজবুত ও যার ডালপালা আকাশে,
তু’তী উকুলাহা-কুল্লা হীনিম বিইযনি রব্বিহা - ওয়া ইয়াদরিবুল্লা-হুল আমছা-লা লিন্না-ছি লা‘আল্লাহুম ইয়াতাযাক্কারূন।
তা তার ফল দিচ্ছে প্রত্যেক মৌসুমে তার প্রভুর অনুমতিক্রমে। আর আল্লাহ্ মানবসমাজের জন্য উপমাসমূহ প্রয়োগ করেন যেন তারা স্মরণ করতে পারে।
ইউছাব্বিতুল্লা-হুল্লাযীনা আ-মানূবিলকাওলিছছা-বিতি ফিল হায়া-তিদদুনইয়া-ওয়া ফিল আ-খিরতি ওয়া ইউদিল্লা-হুজ জা-লিমীনা ওয়াইয়াফ ‘আলুল্লাহু মাইয়াশাউ।
যারা ঈমান এনেছে আল্লাহ্ তাদের প্রতিষ্ঠিত করেন শাশ্বত বাণীর দ্বারা এই দুনিয়ার জীবনে ও পরকালে, আর আল্লাহ্ পথহারা করেন অন্যায়কারীদের, আর আল্লাহ্ যা ইচ্ছে করেন তাই করেন।
আলাম তার ইলাল্লাযীনা বাদ্দালূনি‘মাতাল্লা-হি কুফরওঁ ওয়া আহাললূকাওমাহুম দা-রল বাওয়া-র।
তুমি কি তাদের দেখো নি যারা আল্লাহ্র অনুগ্রহ বদলে নেয় অবিশ্বাস দিয়ে, আর তাদের লোকজনকে নামিয়ে নিয়েছে ধ্বংসের আবাসে?
ওয়া জা‘আলূলিল্লা-হি আনদা-দাল লিইউদিললূ‘আন ছাবীলিহী কুল তামাত্তা‘ঊ ফাইন্না মাসীরকুম ইলান্না-র।
আর তারা আল্লাহ্র সমকক্ষ দাঁড় করায় যেন তারা তাঁর পথ থেকে বিপথে চালাতে পারে। তুমি বলো -- "উপভোগ করো, তারপর তোমাদের প্রত্যাবর্তন নিশ্চয়ই আগুনের দিকে।"
কুললি‘ইবা-দিয়াল্লাযীনা আ-মানূইউকীমুসসালা-তা ওয়া ইউনফিকূ মিম্মা-রঝাকনাহুম ছিররওঁ ওয়া ‘আলা-নিয়াতাম মিন কাবলি আইঁ ইয়া’তিয়া ইয়াওমুল লা-বাই‘ঊন ফীহি ওয়ালা-খিলা-ল।
আমার বান্দাদের যারা বিশ্বাস করে তাদের বলো -- তারা নামায কায়েম করুক, এবং আমরা তাদের যে জীবনোপক রণ দিয়েছি তা থেকে তারা খরচ করুক, গোপনে ও প্রকাশ্যভাবে, সেইদিন আসবার আগে যাতে চলবে না কোনো লেনদেন, না কোনো বন্ধু- সম্পর্ক।
আল্লা-হুল্লাযী খালাকাছছামা-ওয়া-তি ওয়াল আরদা ওয়া আনঝালা মিনাছছামাই মাআন ফাআখরজা বিহী মিনাছছামার-তি রিঝকাল লাকুম ওয়াছাখখার লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহী ওয়া ছাখখার লাকুমুল আনহা-র।
আল্লাহ্ তিনিই যিনি মহাকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর আকাশ থেকে বর্ষণ করেন পানি, তারপর তার সাহায্যে তিনি উৎপাদন করেন তোমাদের জীবিকার জন্য ফলমূল, আর তোমাদের জন্য তিনি অধীন করেছেন জাহাজ যেন তাঁর বিধান অনুযায়ী তা সমুদ্রে চলাচল করে, আর তোমাদের জন্য তিনি বশীভূত করেছেন নদনদী।
ওয়া আ-তা-কুম মিন কুল্লি মা-ছাআলতুমূহু ওয়া ইন তা‘উদ্দূনি‘মাতাল্লা-হি লা-তুহসূহা- ইন্নাল ইনছা-না লাজালূমুন কাফ ফা-র।
আর তিনি তোমাদের প্রদান করেন তোমরা তাঁর কাছে যা প্রার্থনা কর তার সব-কিছু থেকেই। আর তোমরা যদি আল্লাহ্র অনুগ্রহ গণনা করতে যাও তোমরা তা গণতে পারবে না। মানুষ আলবৎ বড়ই অন্যায়কারী, অত্যন্ত অকৃতজ্ঞ।
ওয়া ইয ক-লা ইবর-হীমুরব্বিজ‘আল হা-যাল বালাদা আ-মিনাওঁ ওয়াজনুবনী ওয়া বানিইইয়া আন্না‘বুদাল আসনা-ম।
আর স্মরণ কর! ইব্রাহীম বলেছিলেন -- "আমার প্রভু! এই শহরটাকে নিরাপদ করো, আর আমাকে ও আমার সন্তান-সন্ততিকে পুতুল প্রতিমা পূজা-অর্চনা থেকে রক্ষা করো।
রব্বি ইন্নাহুন্না আদলালনা কাছীরম মিনান্না-ছি ফামান তাবি‘আনী ফাইন্নাহূমিন্নী ওয়ামান ‘আসা-নী ফাইন্নাকা গাফূরুর রহীম।
"আমার প্রভু! নিঃসন্দেহ তারা মানবসমাজের অনেককে বিপথে নিয়েছে, সুতরাং যে আমাকে অনুসরণ করে সেই তবে আমার মধ্যেকার, আর যে আমাকে অমান্য করে তুমিই তো পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।
রব্বানা ইন্নী আছকানতুমিন যুররিইইয়াতী বিওয়া-দিন গাইরি যী ঝার ‘ইন ‘ইনদা বাইতিকাল মুহাররমি রব্বানা-লিইউকীমুসসালা-তা ফাজ‘আল আফইদাতাম মিনান্নাছি তাহবীইলাইহিম ওয়ারঝুকহুম মিনাছছামার-তি লা‘আল্লাহুম ইয়াশকুরূন।
"আমার প্রভু! আমি নিশ্চয়ই আমার বংশধরদের কতককে বসবাস করালাম তোমার পবিত্র গৃহের নিকটে চাষ-বাসহীন উপত্যকায়, -- আমাদের প্রভু! যেন তারা নামায কায়েম করে, সেজন্যে কিছু লোকের মন তাদের প্রতি অনুরাগী বানিয়ে দাও, আর তাদের ফলফসল দিয়ে জীবিকা প্রদান করো, যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে।
রব্বানাইন্নাকা তা‘লামুমা-নুখফী ওয়ামা-নু‘লিনু ওয়ামা-ইয়াখফা-‘আলাল্লা-হি মিন শাইইন ফিল আরদিওয়ালা-ফিছছামাই।
"আমাদের প্রভু! তুমি নিশ্চয় জান যা আমরা গোপন করি ও যা আমরা প্রকাশ করি। আর আল্লাহ্র কাছে পৃথিবীতে কোনো কিছুই লুকোনো নেই আর মহাকাশেও নয়।
আলহামদুলিল্লা-হিল্লাযী ওয়াহাবালী ‘আলাল কিবারি ইছমা-‘ঈলা ওয়া ইছহা-ক ইন্না রববী লাছামী‘উদদু‘আই।
"সমস্ত প্রশংসা আল্লাহ্র যিনি আমাকে বৃদ্ধ বয়েসে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। নিঃসন্দেহ আমার প্রভু প্রার্থনা শ্রবণকারী।
ওয়ালা-তাহছাবান্নাল্লা-হা গা-ফিলান ‘আম্মা-ইয়া‘মালুজ্জা-লিমূনা ইন্নামাইউআখখিরুহুম লিইয়াওমিন তাশখাসুফীহিল আবসা-র ।
আর তোমরা ভেবো না যে অন্যায়কারীরা যা করে আল্লাহ্ সে-সন্বন্ধে বেখেয়াল। তিনি তাদের শুধু অবকাশ দিচ্ছেন সেইদিন পর্যন্ত যেদিন চোখগুলো হবে পলকহীন স্থির --
ওয়াআনযিরিন্না-ছা ইয়াওমা ইয়া’তীহিমুল ‘আযা-বুফাইয়াকূলুল্লাযীনা জালামূ রব্বানাআখখিরনাইলাআজালিন কারীবিন নুজিব দা‘ওয়াতাকা ওয়া নাত্তাবি‘ইররুছুলা আওয়ালাম তাকূনূআকছামতুম মিন কাবলুমা-লাকুম মিন ঝাওয়া-ল।
আর লোকজনকে সতর্ক কর সেইদিন সন্বন্ধে যখন তাদের উপরে শাস্তি ঘনিয়ে আসবে, যারা অন্যায় করেছিল তারা তখন বলবে, "আমাদের প্রভু! আমাদের অবকাশ দাও অল্প কিছুকাল পর্যন্ত যেন আমরা তোমার ডাকে সাড়া দিতে পারি এবং রসূলগণকে অনুসরণ করতে পারি।" "কি! তোমরা কি ইতিপূর্বে শপথ করতে থাক নি যে তোমাদের জন্য কোনো পড়ন্ত অবস্থা নেই?
ওয়া ছাকানতুম ফী মাছা-কিনিল্লাযীনা জালামূআনফুছাহুম ওয়া তাবাইইয়ানা লাকুম কাইফা ফা‘আলনা-বিহিম ওয়াদারবনা-লাকুমুল আমছা-ল।
আর তোমরা বাস করতে তাদের বাসভূমিতে যারা নিজেদের আত্মার প্রতি অন্যায়াচরণ করেছিল, অথচ তোমাদের কাছে এটি সুস্পষ্ট করা হয়েছিল কিভাবে আমরা তাদের প্রতি ব্যবহার করেছিলাম আর তোমাদের জন্য বানিয়েছিলাম দৃষ্টান্ত।
ওয়া কাদ মাকারূমাকরহুম ওয়া ‘ইনদাল্লা-হি মাকরুহুম ওয়া ইন ক-না মাকরুহুম লিতাঝূলা মিনহুল জিবা-ল।
আর তারা নিশ্চয়ই তাদের চক্রান্ত এঁটেছিল, কিন্তু তাদের চক্রান্ত আছে আল্লাহ্র কাছে, যদিও তাদের চক্রান্ত এমন যে তার দ্বারা পাহাড়গুলো টলে যায়।
ফালা-তাহছাবান্নাল্লা-হা মুখলিফা ওয়া‘দিহী রুছুলাহূ ইন্নাল্লা-হা ‘আঝীঝুন যুনতিক-ম ।
সুতরাং তুমি কখনো ভেবো না যে আল্লাহ্ তাঁর রসূলগণের কাছে দেওয়া তাঁর প্রতিশ্রুতি খেলাফ করবেন। নিঃসন্দেহ আল্লাহ্ মহাশক্তিশালী, প্রতিফল প্রদানকারী।
ইয়াওমা তুবাদ্দালুল আরদুগাইরল আরদি ওয়াছছামা-ওয়া-তুওয়া বারঝূলিল্লা-হিল ওয়াহিদিল কাহহা-র।
সেইদিন এ পৃথিবী বদলে হবে অন্য পৃথিবী, আর মহাকাশমন্ডলীও, আর তারা হাজির হবে আল্লাহ্র সামনে, যিনি একক, সর্বশক্তিমান।
হা-যা-বালা-গুল লিন্না-ছি ওয়ালিইউনযারূবিহী ওয়া লিইয়া‘লামূআন্নামা-হুওয়া ইলাহুওঁ ওয়াহিদুওঁ ওয়ালিইয়াযযাক্কার উলুল আলবা-ব।
এই হচ্ছে মানব সমাজের জন্য এক বার্তা যেন তারা জানতে পারে যে তিনিই নিঃসন্দেহ একক উপাস্য, আর বোধ শক্তিসম্পন্নেরা যেন উপদেশ গ্রহণ করতে পারে।