جَهَنَّمَ يَصۡلَوۡنَهَاۖ وَبِئۡسَ ٱلۡقَرَارُ

জাহান্নামা ইয়াসলাওনাহা- ওয়াবি’ছাল কার-র।উচ্চারণ

অর্থাৎ জাহান্নাম, যার মধ্যে তাদেরকে ঝল্‌সানো হবে এবং তা নিকৃষ্টতম আবাস- তাফহীমুল কুরআন

জাহান্নামে? #%২৫%# তারা তাতে দগ্ধ হবে আর তা অতি মন্দ ঠিকানা।মুফতী তাকী উসমানী

জাহান্নাম, যার মধ্যে তারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট ঐ আবাসস্থল!মুজিবুর রহমান

দোযখের? তারা তাতে প্রবেশ করবে সেটা কতই না মন্দ আবাস।মাওলানা মুহিউদ্দিন খান

জাহান্নামে, যার মধ্যে এরা প্রবেশ করবে, কত নিকৃষ্ট এই আবাসস্থল! ইসলামিক ফাউন্ডেশন

জাহান্নামে, যাতে তারা দগ্ধ হবে, আর তা কতইনা নিকৃষ্ট অবস্থান!আল-বায়ান

(তা হল) জাহান্নাম, তাতে তারা প্রবেশ করবে, বসবাসের এ জায়গা কতই না নিকৃষ্ট!তাইসিরুল

জাহান্নাম -- যাতে তারা প্রবেশ করবে, আর নিকৃষ্ট এই বাসস্থান!মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা মক্কা মুকাররমার কাফের সর্দারদের দিকে ইশারা করা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে নানা প্রকার নি‘আমত ও বিত্ত-বৈভব দান করেছিলেন। কিন্তু তারা সেসব নি‘আমতের চরম না-শোকরী করে। পরিণামে তারা নিজেদেরকে তো ধ্বংস করলই, সঙ্গে নিজ সম্প্রদায়কেও ধ্বংসের পথে নিয়ে গেল।

তাফসীরে জাকারিয়া

২৯. জাহান্নামে, যার মধ্যে তারা দগ্ধ হবে, আর কত নিকৃষ্ট এ আবাসস্থল!

তাফসীরে আহসানুল বায়ান

(২৯) জাহান্নামে, যার মধ্যে তারা প্রবেশ করবে। আর কত নিকৃষ্ট সে আবাসস্থল।