سَرَابِيلُهُم مِّن قَطِرَانٖ وَتَغۡشَىٰ وُجُوهَهُمُ ٱلنَّارُ

ছার-বীলুহুম মিন কাতির-নিওঁ ওয়া তাগশা-উজূহাহুমুন্না-র।উচ্চারণ

আলকাতরার ৫৮ পোশাক পরে থাকবে এবং আগুনের শিখা তাদের চেহারা ঢেকে ফেলতে থাকবে। তাফহীমুল কুরআন

তাদের জামা হবে আলকাতরার এবং আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে-মুফতী তাকী উসমানী

তাদের পোশাক হবে আলকাতরার এবং আগুন আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডল।মুজিবুর রহমান

তাদের জামা হবে দাহ্য আলকাতরার এবং তাদের মুখমন্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে।মাওলানা মুহিউদ্দিন খান

এদের জামা হবে আলকাতরার এবং অগ্নি আচ্ছন্ন করবে এদের মুখমণ্ডল; ইসলামিক ফাউন্ডেশন

তাদের পোশাক হবে আলকাতরার* এবং আগুন তাদের চেহারাসমূহকে ঢেকে ফেলবে।আল-বায়ান

তাদের পোশাক হবে আলকাতরার আর আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে।তাইসিরুল

তাদের জামা হবে পীচের, আর তাদের মুখমন্ডল আবৃত করে থাকবে আগুন, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৫৮

কোন কোন অনুবাদক ও ব্যাখ্যাদাতা قَطِرَانٍ শব্দের অর্থ করেছেন গন্ধক আবার কেউ কেউ করেছেন গলিত তামা। কিন্তু আসলে আরবী ভাষায় “কাতেরান” শব্দটি আলকাতরা, গালা ইত্যাদির প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫০. তাদের জামা হবে আলকাতরার(১) এবং আগুন আচ্ছন্ন করবে তাদের চেহারাসমূহকে(২);

(১) কোন কোন ব্যাখ্যাকার বলেন, قطران এর অর্থ প্রচণ্ড গরম তামা। (ইবন কাসীর) কারও কারও নিকট “কাতেরান” শব্দটি আলকাতরা, গালা ইত্যাদির প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়। যেগুলোতে সাধারণত আগুন বেশী প্রজ্জলিত হয়।

(২) এখানে বলা হচ্ছে যে, কাফেরদের মুখ আগুনে আচ্ছন্ন থাকবে। অন্যত্র আরো বলেছেনঃ “আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে থাকবে বীভৎস চেহারায়। (সূরা আল-মু'মিনূনঃ ১০৪) “হায়, যদি কাফিররা সে সময়ের কথা জানত যখন তারা তাদের মুখ ও পিছন দিক থেকে আগুন প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্য করাও হবে না!” (সূরা আল-আম্বিয়াঃ ৩৯)

তাফসীরে আহসানুল বায়ান

(৫০) তাদের জামা হবে আলকাতরার(1) এবং অগ্নি আচ্ছন্ন করবে তাদের মুখমন্ডল।

(1) যা দ্রুতদাহ্য; আগুনে সত্ত্বর জলে ওঠে। তা ছাড়া অগ্নি তাদের চেহারাকেও ঢেকে রাখবে।