হা-যা-বালা-গুল লিন্না-ছি ওয়ালিইউনযারূবিহী ওয়া লিইয়া‘লামূআন্নামা-হুওয়া ইলাহুওঁ ওয়াহিদুওঁ ওয়ালিইয়াযযাক্কার উলুল আলবা-ব।উচ্চারণ
এটি একটি পয়গাম সব মানুষের জন্য এবং এটি পাঠানো হয়েছে এ জন্য যাতে এর মাধ্যমে তাদেরকে সতর্ক করা যায় এবং তারা জেনে নেয় যে, আসলে আল্লাহ মাত্র একজনই আর যারা বুদ্ধি-বিবেচনা রাখে তারা সচেতন হয়ে যায়। তাফহীমুল কুরআন
এটা সমস্ত মানুষের জন্য এক বার্তা এবং এটা এই জন্য দেওয়া হচ্ছে, যাতে এর মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয় এবং যাতে তারা জানতে পারে সত্য মাবুদ কেবল একজনই এবং যাতে বোধসম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে। #%৩৬%#মুফতী তাকী উসমানী
ইহা মানুষের জন্য এক বার্তা যাতে এর দ্বারা তারা সতর্ক হয় এবং জানতে পারে যে, তিনি একমাত্র উপাস্য এবং যাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে।মুজিবুর রহমান
এটা মানুষের একটি সংবাদনামা এবং যাতে এতদ্বারা ভীত হয় এবং যাতে জেনে নেয় যে, উপাস্য তিনিই-একক; এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা-ভাবনা করে।মাওলানা মুহিউদ্দিন খান
এটা মানুষের জন্যে এক বার্তা, যাতে এটা দিয়ে এরা সতর্ক হয় এবং জানতে পারে যে, তিনি একমাত্র ইলাহ্ এবং যাতে বোধশক্তি-সম্পন্নেরা উপদেশ গ্রহণ করে।ইসলামিক ফাউন্ডেশন
এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে।আল-বায়ান
এটা মানুষদের জন্য একটা বার্তা যার দ্বারা তাদেরকে সতর্ক করা হচ্ছে আর যাতে তারা জানতে পারে যে, তিনি এক ইলাহ আর যাতে বুদ্ধিমান মানুষেরা উপদেশ লাভ করে।তাইসিরুল
এই হচ্ছে মানব সমাজের জন্য এক বার্তা যেন তারা জানতে পারে যে তিনিই নিঃসন্দেহ একক উপাস্য, আর বোধ শক্তিসম্পন্নেরা যেন উপদেশ গ্রহণ করতে পারে।মাওলানা জহুরুল হক
এ আয়াতে কুরআন মাজীদের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে (ক) এটা এমন এক বার্তা, যা মানুষের উপদেশ বাণী হিসেবে যথেষ্ট। কেউ যদি একনিষ্ঠ মনে এ কিতাব পাঠ করে, তবে তার অন্তরে এর তাছীর হবেই। (খ) এটি এমন এক সতর্কবাণী, যা দ্বারা মানুষকে দোজাহানের ক্ষতি থেকে সতর্কীকরণের পূর্ণতাবিধান হয়ে গেছে। অর্থাৎ পূর্ববর্তী নবীগণের মাধ্যমে যে সতর্কীকরণের সিলসিলা চালু করা হয়েছিল তা পরিপূর্ণতা লাভ করেছে এ গ্রন্থের মাধ্যমে। এরপর আর নতুন কোন সতর্কবাণীর প্রয়োজন নেই। (গ) এর দ্বারা চিন্তা-চেতনার পূর্ণতা বিধান করা হয়েছে। মানুষ একাগ্র মনে এ কিতাব পাঠ করলে তার চিন্তা-চেতনা তাওহীদের দিকে ধাবিত হবে এবং চূড়ান্ত পর্বে সে স্বীকার করতে বাধ্য হবে যে, মাবুদ কেবল একজনই এবং নিজেকে তার দাসত্বে লীন করে দেওয়ার মধ্যেই জীবনের সার্থকতা। (ঘ) নিজেকে মুত্তাকী-পরহেযগার বানানো তথা মননে-কর্মে নিজেকে উৎকর্ষমণ্ডিত করে তোলার সর্বোত্তম পথ নির্দেশ। আয়াতের শেষবাক্যে সেদিকেই ইঙ্গিত। -অনুবাদক
৫২. এটা মানুষের জন্য এক বার্তা, আর যাতে এটা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনিই কেবল এক সত্য ইলাহ আর যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে।
(৫২) এটা(1) মানুষের জন্য এক বার্তা; যাতে এটা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি একমাত্র উপাস্য এবং যাতে জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে।
(1) ‘এটা’ বলে কুরআনের দিকে ইঙ্গিত করা হয়েছে। অথবা পূর্বোল্লিখিত বিবরণের দিকে ইশারা করা হয়েছে, যা ﴿وَلَا تَحْسَبَنَّ اللهَ غَافِلًا﴾ থেকে বর্ণনা করা হয়েছে।