আমার হটাৎ খুব ঘুম বেড়ে গিয়েছে এর জন্য কি করব?

আমি ইন্টারমিডিয়েট পড়ি।কিছুদিন আগে আমার ইয়ার ফাইনাল পরিক্ষা শেষ হয়েছে।এখন নতুনভাবে পড়াশোনা শুরু করতে চাচ্ছি কিন্তু বিগত কয়েকদিন ধরে আমার প্রচন্ড পরিমাণে ঘুম বেড়ে গিয়েছে।দিনের বেলায় ২/৩ ঘন্টা ঘুমানোর পরেও সন্ধ্যার ঠিক পর পরই প্রচন্ড ঘুম পাচ্ছে,এবং প্রায় সারা রাতইই ঘুমে কেটে যাচ্ছে।আগে কখনও এমনটা হয় নি।উল্লেখ্য যে,আমি খুব বেশি কায়িক পরিশ্রম করি তেমনটাও নয়।এসবের ফলে পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে।আমার প্রশ্ন হচ্ছে,এটা কেন হচ্ছে এবং এর প্রতিকারের জন্য কি করব?
2695 views

5 Answers

night a gum na jaoyer karone arokom hoice.jodi paren, night a colour tea khaben.r bikale aktu gum jaben.

2695 views Answered


হঠাৎ ঘুম বেড়ে যাওয়ার জন্য নিচের কারণগুলি অধিক দায়ী মনে করা হয়-


1. কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন থাকা।
2. শরীরে শক্তি কম।
3. দুর্বল স্মৃতিশক্তি।

4. হরমোন নিঃসরণে হ্রাস বা বৃদ্ধি ।

5. এছাড়াও বয়সভেদে ঘুম কম বা বেশি হয়ে থাকে।


এ সমস্যা থেকে উত্তোরণের উপায়। আপনি যা করবেন -

* 7/8 ঘণ্টা      

নিবিড় ঘুম image 

দিন।

* প্রতিদিন ভোরে নির্দিষ্ট সময়ে এ্যালার্ম দিয়ে রাখুন ও ঘুম থেকে উঠুন।

* এ্যালার্ম ঘড়িটি আপনার বিছানা থেকে দূরে রাখুন । যেন বিছানা থেকে উঠে এ্যালার্ম

 বন্ধ করতে হয়।

* প্রতিদিন সকালে স্বাস্থ্যকর নাস্তা করুন।

* আপনার শরীর উপযোগী নিয়মিত হালকা ব্যয়াম করুন। 

* দুশ্চিন্তা ও হীনমন্যতা ত্যাগ করুন।

সর্বপরি একটি ভাল কাজ করে দিনটি শুরু করুন।


আশাকরি, আপনার সমস্যা থাকবে না।


ধন্যবাদ ।


2695 views Answered

আপনি বিরতি নিয়ে পড়ার চেষ্টা করবেন। পড়তে বসার আগে কফি খেয়ে পড়তে বসুন। যখন ঘুম ঘুম পাবে তখন হাটাচলা করুন অথবা অন্য যেকোনো কাজ করুন।প্রতি রাতে আপনি ৬-৮ ঘণ্টা ঘুমাবেন,তাহলে পর্যাপ্ত ঘুম হলে আর ক্লান্তি লাগবেনা।প্রতিদিন হালকা গরম দুধ খান।টেনশন করবেন না।

2695 views Answered
আপনি নিম্নোক্ত কিছু জিনিস লক্ষ্য করুন
  • রাত্রে ৭-৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন।
  • পড়ার সময় ঘুম ভাব করলে হাটাহাটি করে পড়ুন।
  • হালকা লেবুর শরবত পান করতে পারেন।
  • বিরতি নিয়ে পড়ুন।
  • চোখে হালকা পানির ঝাপটা দিন।
  • হালকা ব্যায়াম করুন।
  • পড়ার পূর্বে হালকা চা কফি পান করতে পারেন।
2695 views Answered

 আপনার শারীরিক দুর্বলাতার কারনে এমন হচ্ছে , এছাড়াও শরীরির দুর্বল লাগা, খাবারে অরুচি, সব সময় ক্লান্তি ভাব, মাথা ভাড়ি লাগা, ইত্যাদি সমস্যা প্রভাব ফেলতে পারে ।  তবে আপনার হস্তমৈথুন এর মত খারাপ অভ্যাস থাকলে তা পরিত্যাগ করুন, নিয়মিত দুধ, সিদ্ধডিম খাবেন, পুষ্টিকর খাবার খান। এবং একজন ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহন করুন।

2695 views Answered

Related Questions

Next steps